মোংলা থেকে মোঃ নূর আলমঃ জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উপলক্ষে মোংলা উপজেলা মৎস্য অফিসের আয়োজনে মৎস্য কর্মকর্তার কার্য্যালয়ে ২৮ আগস্ট শনিবার বিকেলে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
শনিবার বিকেল ৫টায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম। সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহি অফিসার কমলেশ মজুমদার। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সহকারি মৎস্য কর্মকর্তা এ জেড এম তৌহিদুর রহমান, মোংলা প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক এম এ মোতালেব, সিনিয়র সাংবাদিক মোঃ নূর আলম শেখ, মোংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, সাংবাদিক নেতা সুমেল সারাফাত, মনিরুল ইসলাম দুলু প্রমূখ। সংবাদ সম্মেলনে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উপলক্ষে ২৮ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন কর্মসুচি ঘোষনা করা হয়। কর্মসুচির মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ, মৎস্যজীবিদের সাথে মতবিনিময় সভা, মাছ চাষ বিষয়ক বিশেষ পরামর্শ সেবা প্রদান, মাািট ও পানি পরীক্ষা, মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য নিয়ে নির্মিত প্রামাণ্য চিত্র প্রদর্শন, সুফলভোগীদের প্রশিক্ষণ ও বিভিন্ন উপকরণে বিতরণ, ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে জেলা পর্যায়ের কর্মর্কতাদের উপজেলা পর্যায়ের কর্মকতর্দাদের মতবিনিময় ও মৎস্য সপ্তাহের সমাপনী অনুষ্ঠান। সংবাদ সম্মেলনে বক্তারা বক্তারা ২৮ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর জাতীয় মৎস্য সপ্তাহের কর্মসুচি সফল করার জন্য সাংবাদিকসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
স্টাফ রিপোর্টার: সংবিধানে আল্লাহর প্রতি পূর্ণ ঈমান ও আস্থা পুনঃস্থাপন, নামাজ কায়েম এবং রাষ্ট্রীয়ভাবে যাকাত ব্যবস্থা চালু করার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুজিবুর রহমান। সংসদ সদস্যদ ...
ডেস্ক রিপোর্ট: সরকারি দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র ও সারসংক্ষেপে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’, ‘মাননীয়’সহ কোনো সম্মানসূচক শব্দ ব্যবহার না করার সিদ্ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল রুটে ৭৩০টি বেয়ারিং প্যাড ত্রুটিপূর্ণ পাওয়ার বিষয়ে সংসদে ব্যাখ্যা দিয়েছেন সড়ক ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।বুধবার (৯ সেপ্টেম্বর) জাতী ...
স্টাফ রিপোর্টার: দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চায় নির্বাচন কমিশন। এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।তিনি আজ বুধবার (০৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর রাজ ...
সব মন্তব্য
No Comments