দুর্ভোগ লাঘবে মাঠে নেমেছেন বিএনপি নেতা শেখ রিয়াজ উদ্দিন রানা
পিরোজপুর অফিস: দীর্ঘদিন বেহাল অবস্থায় পড়ে থাকার পর অবশেষে পিরোজপুর সদর উপজেলার রানিপুর থেকে শাড়িরতলা ইউনিয়ন পরিষদ পর্যন্ত গুরুত্বপূর্ণ সংযোগ সড়কের স্বেচ্ছায় সংস্কার ও পুনর্নির্মাণ কাজ শুরু হয়েছে। এতে এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবের আশা দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ সময় ধরে সড়কটির বিভিন্ন অংশ খানাখন্দে ভরে যাওয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছিল। বিশেষ করে বর্ষা মৌসুমে সড়কটি কাদায় পরিণত হওয়ায় শিক্ষার্থী, রোগী, কৃষক ও সাধারণ পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হতো। ছোট যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে পড়েছিল। এ অবস্থায় দ্রুত সড়কটি চলাচলের উপযোগী করতে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে সংস্কার কার্যক্রম শুরু করা হয়েছে। কাজের অগ্রগতি তদারকি ও শ্রমিকদের সঙ্গে সরাসরি অংশ নিয়ে কাজ করছেন পিরোজপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা। স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে সড়কটির সংস্কারের দাবি জানানো হলেও কার্যকর উদ্যোগ দেখা যায়নি। বর্তমানে স্বেচ্ছায় সংস্কার কাজ শুরু হওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেছেন। শেখ রিয়াজ উদ্দিন রানা বলেন, এটি এলাকার মানুষের গুরুত্বপূর্ণ চলাচলের পথ। সাধারণ মানুষের কষ্ট লাঘব ও যোগাযোগ ব্যবস্থা সচল রাখতে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে আপাতত সড়কটি চলাচলের উপযোগী করার উদ্যোগ নেওয়া হয়েছে। এদিকে সড়ক সংস্কার কাজ দ্রুত সম্পন্ন হলে স্থানীয়দের যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি কৃষিপণ্য পরিবহন ও ব্যবসা-বাণিজ্যেও ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন সচেতন মহল।
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে পাঁচ বছর বয়সী শিশুকন্যাকে সঙ্গে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ দিয়েছেন এক নারী। স্থানীয়দের তাৎক্ষণিক তৎপরতায় মা ও মেয়েকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চা ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : পুলিশী নির্যাতনে গ্রেপ্তারকৃত আসামির মৃত্যুর গুজব ছড়িয়ে প্রকাশ্যে থানায় হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট ও পুলিশ সদস্যদের আহত করার ঘটনায় ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।শুক্রবার (১০ ...
চট্টগ্রাম অফিস: টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট পাহাড়ধস এবং বন্যায় চট্টগ্রাম, কক্সবাজার, মৌলভীবাজারসহ দেশের বিভিন্ন এলাকায় গত পাঁচ দিনে অন্তত ৩৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পাহাড়ধসে প্রাণ হা ...
সৈয়দ রাসেল আহমদ,সিলেট অফিস: সিলেট-জকিগঞ্জ সড়কে বেপরোয়া একটি পিকআপ ভ্যানের ধাক্কায় সিএনজি অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় একই পরিবারের আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।বৃহস্পতিবার রাতে গোলাপগঞ্জের ...
সব মন্তব্য
No Comments