বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের দিয়ে গেছেন লাল-সবুজের পতাকা, স্বাধীন-সার্বভৌম ভূখন্ড ও বিশ্বের সর্বশ্রেষ্ঠ সংবিধান। সুদীর্ঘ আন্দোলন, অনেক প্রাণ-রক্তের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীনতা। বঙ্গবন্ধুর মহান ব্যক্তিত্ব, অদম্য সাহস, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী সত্তা, ন্যায়ের আদর্শ ও দর্শনকে ধারণ করে এগিয়ে যাওয়াতেই স্বাধীনতার স্বার্থকতা। তিনি প্রধানমন্ত্রীত্ব চাননি, চেয়েছেন এদেশের স্বাধীনতা।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে 'জাতীয় শোক দিবস ২০২১' উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় আজ প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন স্পীকার। এসময় তিনি ১৯৭৫ সালের ১৫ আগস্ট শাহাদাতবরণকারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যসহ অন্যান্যদের প্রতি বিনম্র শ্রদ্ধা ব্যক্ত করেন।
স্পীকার বলেন, বঙ্গবন্ধু ১৯৭৩ সালে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কথা বলেছিলেন, ১৯৭৫ এর ১৫ আগস্ট যা বাধাগ্রস্ত হয়। পরবর্তীতে বর্তমান প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় ২০১১ সালের ২২ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়টি যাত্রা শুরু করে। জ্ঞান-সৃষ্টি-চর্চার কেন্দ্র হিসেবে কীর্তনখোলার তীরের এ বিশ্ববিদ্যালয়টি সুনাম কুড়িয়েছে। জাতির পিতার দর্শনকে শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেয়ার যে উদ্যোগসমূহ বিশ্ববিদ্যালয়টি গ্রহণ করেছে তা সত্যিই প্রশংসনীয়।
ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, শোষণ-বঞ্চনা-নির্যাতন থেকে মুক্তি, রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তি, নিপীড়িত বাংলার মানুষের অধিকার আদায়ে বঙ্গবন্ধু আজীবন সংগ্রাম করেছেন। দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো ছিল তাঁর জীবনের দর্শন। দেশ স্বাধীনের পর খুব অল্প সময়ে আমরা তাঁকে হারিয়েছি যা জাতীয় জীবনের সবচেয়ে কলঙ্কজনক ও বেদনাবিধুর অধ্যায়। সকল জাতির জীবনে এমন মহান নেতার আবির্ভাব ঘটে না।
স্পীকার বলেন, বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ দেশকে পিতার আদর্শে এগিয়ে নিয়ে যাচ্ছেন। দেশ আজ তলাবিহীন ঝুড়ি নয়। স্বাধীনতার বিরোধীতাকারী শক্তিকে রুখে দিয়ে বাঙালি ঘুরে দাঁড়িয়েছে। আজকের বাংলাদেশ স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশের কাতারে উন্নীত হয়েছে। খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশে নিজ অর্থায়নে আজ পদ্মাসেতু নির্মিত হচ্ছে। শতভাগ বিদ্যুতায়ন, গৃহহীনদের জন্য ঘর নির্মাণ, মাথাপিছু আয় দুই হাজার দুইশ সাতাশে উন্নীত হয়েছে। সকল সূচকে দেশ আজ মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোঃ ছাদেকুল আরেফিনের সভাপতিত্বে ও ড. খোরশেদ আলমের সঞ্চালনায় ভার্চুয়াল অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার বাহাউদ্দিন গোলাপ ও অন্যান্য কর্মকর্তাগণ, ছাত্র-ছাত্রীবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ ভার্চুয়ালি যুক্ত ছিলেন।
স্টাফ রিপোর্টার: রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল রুটে ৭৩০টি বেয়ারিং প্যাড ত্রুটিপূর্ণ পাওয়ার বিষয়ে সংসদে ব্যাখ্যা দিয়েছেন সড়ক ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।বুধবার (৯ সেপ্টেম্বর) জাতী ...
স্টাফ রিপোর্টার: দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চায় নির্বাচন কমিশন। এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।তিনি আজ বুধবার (০৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর রাজ ...
ডেস্ক রিপোর্ট: মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন।আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫ ...
সব মন্তব্য
No Comments