স্টাফ রিপোর্টার: বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে জাতীয় চিত্রশালা ভবনের ৫ নং গ্যালারিতে চলছে “The Brave Daughters of July”, ‘জুলাইয়ের বীর কন্যা’ প্রদর্শনী। বাংলাদেশের সাম্প্রতিক গণআন্দোলনে নারীদের অবদান তুলে ধরতে জুলাই রেভ্যুলেশনারী এলায়েন্স, প্রাইভেট ইউনিভার্সিটি ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (PUNAB) এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে এই প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে।
গত ২২ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে “The Brave Daughters of July”, ‘জুলাইয়ের বীর কন্যা’ প্রদর্শনী উদ্বোধন করা হয়। জুলাই আন্দোলনের শহীদ নাইমা সুলতানার মা' এই প্রদর্শনীর উদ্বোধন করেন। অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন, শহীদ নাইমার মা সহ নারী নেতৃত্বরা। বক্তারা নারীদের সংগ্রাম, নেতৃত্ব ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন এবং এই আন্দোলনের গৌরবময় অধ্যায়কে ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
প্রদর্শনীতে জুলাই বিপ্লবের দুর্লভ ছবি, পোস্টার, আন্দোলনের ভিডিও ফুটেজ, প্রত্যক্ষদর্শীদের সাক্ষাৎকার ও শহীদদের স্মৃতিচিহ্ন তুলে ধরা হয়। প্রদর্শনী দেখতে প্রতিদিনিই সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আসছেন।
‘জুলাইয়ের বীর কন্যা’ প্রদর্শনী আগামী ৭ এপ্রিল পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে বিকেল ৩:৩০ টা পর্যন্ত চলবে। প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।
স্টাফ রিপোর্টার: রাজনীতিবিদ ও মডেল মেঘনা আলম বলেছেন, তিনি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াননি। রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে ব্যক্তিগত জীবন নিয়ে নানা অপবাদের বিষয়ে কথা বলতে গিয়ে এ দাব ...
ডেস্ক রিপোর্ট: বর্তমান প্রজন্মের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী সৈয়দ অমি আবারও হাজির হলেন নতুন গান ও মিউজিক ভিডিও নিয়ে। এবার তার সঙ্গে দ্বৈত কণ্ঠে কণ্ঠ মিলিয়েছেন তরুণ প্রজন্মের আরেক জনপ্রিয় গায়িকা আয়েশা মৌস ...
স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে রাজধানীর যাত্রাবাড়ী ও শাহবাগ থানায় দায়ের হওয়া পৃথক দুটি হত্যা মামলায় আগাম জামিন পাননি চিত্রনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিক।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ...
স্টাফ রিপোর্টার: নতুন ছবির শুটিং করতে নেপালে গিয়ে বিপাকে বড়পর্দার দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চিন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের জেরে আটকে পড়েছেন ...
সব মন্তব্য
No Comments