স্টাফ রিপোর্টার : ২০২৬ ফিফা বিশ্বকাপের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকল গ্রুপ ‘এফ’-এর তিউনিসিয়া-জাপান ম্যাচ। কারণ এটিই ছিল বিশ্বকাপের ১০০০তম ম্যাচ। আর সেই মাইলফলক ম্যাচেই তিউনিসিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে নকআউট পর্বের পথে এক পা দিয়ে রাখল সামুরাই ব্লুরা। শনিবার মেক্সিকোর গুয়াদালুপের এস্তাদিও বিবিভিএ স্টেডিয়ামে তিউনিসিয়াকে কোনো সুযোগই দেয়নি হাজিমে মরিয়াসুর দল।
ম্যাচের শুরুতেই এগিয়ে যায় জাপান। ৪ মিনিটে কেইতো নাকামুরার কাটব্যাক থেকে কাছ থেকে বল জালে জড়ান দাইচি কামাদা। এটি ছিল বিশ্বকাপে জাপানের ইতিহাসে সবচেয়ে দ্রুততম গোল। ৩১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আয়াসে উয়েদা। বক্সের বাইরে থেকে নিচু শটে তিউনিসিয়ার রক্ষণ ভেঙে গোল করেন তিনি। প্রথমার্ধে ২-০ তে এগিয়ে থেকেই বিরতিতে যায় জাপান।
দ্বিতীয়ার্ধেও আধিপত্য ধরে রাখে জাপান। ৬৯ মিনিটে উয়েদার থ্রু পাস ধরে বক্সে ঢুকে নিখুঁত ফিনিশিংয়ে স্কোর ৩-০ করেন জুনিয়া ইতো। আর ৮৩ মিনিটে কাইশু সানোর ক্রসে দারুণ হেডে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোল করেন উয়েদা। এই জয়ে জাপান প্রথম এশীয় দল হিসেবে বিশ্বকাপের এক ম্যাচে চার গোল করার কীর্তি গড়ল।
পুরো ম্যাচে ৬২% বল দখলে রেখে ১১টি শট নেয় জাপান, যার ৫টিই ছিল গোলমুখে। অন্যদিকে তিউনিসিয়া মাত্র ২টি শট নিতে পারে, একটিও লক্ষ্যে ছিল না। প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের সঙ্গে ২-২ গোলে ড্র করা জাপানের পয়েন্ট এখন দুই ম্যাচে ৪। গোল ব্যবধানে ডাচদের চেয়ে পিছিয়ে থেকে ‘এফ’ গ্রুপে দ্বিতীয় স্থানে আছে তারা।
এই হারে টানা দুই ম্যাচে ৯ গোল হজম করে বিশ্বকাপ থেকে বিদায় নিল তিউনিসিয়া। প্রথম ম্যাচে সুইডেনের কাছে ৫-১ গোলে হারের পর কোচ সাবরি লামুশিকে বরখাস্ত করে হার্ভে রেনার্ডকে দায়িত্ব দিয়েছিল তিউনিসিয়া। কিন্তু নতুন কোচের অভিষেকটাও সুখকর হলো না।
বিশ্বকাপের ১০০০তম ম্যাচ উপলক্ষে ফিফা বিশেষ জার্সি ও স্মারক উপহার দেয় দুই দলকে। ম্যাচে রেফারি ছিলেন রোমানিয়ার ইস্তভান কোভাকস। স্টেডিয়ামে উপস্থিত ছিলেন ৫১,২৪৩ জন দর্শক।
গ্রুপের শেষ ম্যাচে জাপান খেলবে সুইডেনের বিপক্ষে, আর তিউনিসিয়ার প্রতিপক্ষ নেদারল্যান্ডস।
স্টাফ রিপোর্টার: শেষ হলো ব্যালন ডি’অরের মনোনয়ন ঘোষণা। আর তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই আলোচনার কেন্দ্রে লিওনেল মেসি। ২০২৩ সালে সর্বশেষ এই পুরস্কার জেতা আর্জেন্টাইন মহাতারকা দুই বছর পর আবারও জায়গা কর ...
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের দুই দিনব্যাপী বাছাই পর্ব। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় ...
স্টাফ রিপোর্টার: মহিলা এশিয়া কাপ ২০২৬ এর গ্রুপ পর্বের হাই-ভোল্টেজ ম্যাচে লজ্জার রেকর্ড গড়ল পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার ভারতের বিপক্ষে মাত্র ৫৫ রানে অল আউট হয়ে গেছে ফা ...
স্টাফ রিপোর্টার: এশিয়ান গেমসের মঞ্চে ক্রিকেটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে গড়া দল। ২০তম এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ব ...
সব মন্তব্য
No Comments