ডেস্ক রিপোর্ট: বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদে দেশের বিভিন্ন রাজনৈতিক দল শোক প্রকাশ করেছে।
বিএনপি শোক প্রকাশ করে বেগম খালেদা জিয়ার অবদান ও রাজনৈতিক জীবনকে স্মরণ করেছে। দলের অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হয়েছে, তাঁর নেতৃত্ব ও দেশপ্রেমিক ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তিকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা.শফিকুর রহমান আজ ৩০ ডিসেম্বর এক শোক বিবৃতি প্রদান করেছেন।
খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, জাতীয় পার্টির (একাংশ) চেয়ারম্যান সাবেক পররাষ্ট্রমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও মহাসচিব সাবেক মন্ত্রী এ বি এম রুহুল আমিন হাওলাদার।
জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির পক্ষ থেকে আজ সকালে এক শোকবার্তায় বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী, সাবেক বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবার, বিএনপির সর্বস্তরের নেতা—কর্মী এবং দেশবাসীর প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছে। জাসদের শোক বিবৃতিতে বলা হয়, এরশাদ সামরিক শাসন বিরোধী ঐক্যবদ্ধ গণতান্ত্রিক আন্দোলন ও ৯০ এর গণ অভ্যুত্থানে আপসহীন ভূমিকা পালনের জন্য বেগম খালেদা জিয়া চিরস্মরণীয় হয়ে থাকবেন।
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) গভীর শোক প্রকাশ করেছে। সিপিবি তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং শোকসন্তপ্ত পরিবার, স্বজন, অসংখ্য অনুসারী, সমর্থক ও শুভানুধ্যয়ীদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো এক শোক বিবৃতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
বিএনপি’র চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী, ‘দেশনেত্রী’ ও ‘আপসহীন’ উপাধিতে ভূষিত বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া ও সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান গভীর শোক, বেদনা ও শ্রদ্ধা জ্ঞাপন করেছেন।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেনবাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এর কেন্দ্রীয় কমিটি সাধারণ সম্পাদক হারুনার রশিদ ভঁইয়া।
গণতান্ত্রিক যুক্তফ্রন্ট কেন্দ্রীয় পরিচালনা পরিষদের পক্ষ থেকে আজ এক বিবৃতিতে বিএনপি’র চেয়াপরপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিএরপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তরেক রহমানসহ তাঁর পরিবার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
বিভিন্ন রাজনৈতিক দলও সামাজিক যোগাযোগ মাধ্যমে শোকবার্তা প্রকাশ করেছে। তারা তাঁর দেশসেবামূলক কর্মকাণ্ড ও নেতৃত্বের প্রশংসা করেছে।
স্টাফ রিপোর্টার: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদকে জানিয়েছেন, ধনী ব্যক্তি ও বড় করপোরেট প্রতিষ্ঠানের কর ফাঁকি রোধে প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার করছে সরকার। একই সঙ্গে রাজস্ব আদায়ে স্বচ্ছতা নি ...
রংপুর অফিস: গণভোটের গণরায় বাস্তবায়ন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, সীমান্ত হত্যা ও পুশ-ইন বন্ধ এবং জনদুর্ভোগ নিরসনের দাবিতে রংপুরে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে রংপুর ...
স্টাফ রিপোর্টার: সদ্য প্রয়াত জাসদের প্রতিষ্ঠাকালীন নেতা, স্বাধীনতা সংগ্রামী ও বীর মুক্তিযোদ্ধা, সাবেক এমপি জননেতা মোশাররফ হোসেনের শোকসভা আজ শনিবার বিকাল ৪টায় নগরীর শহীদ কর্নেল তাহের মিলনায়তনে অনুষ্ঠি ...
স্টাফ রিপোর্টার: শোষন ও লুটপাট করে যারা পালিয়ে যায় দেশের সেসব শত্রুদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। ‘জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপ ...
সব মন্তব্য
No Comments