স্টাফ রিপোর্টার: বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির দুই দিনব্যাপী সভা ৪-৫ জুলাই কেন্দ্রীয় কার্যালয় মুক্তিভবনে অনুষ্ঠিত হয়। সভায় পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্ব করেন। সভায় কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জননেতা রুহিন হোসেন প্রিন্স দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, করনীয় এবং সরকারের সংস্কার বিষয়ক আলোচনা উত্থাপন করেন। সভার শুরুতে শোক প্রস্তাব উত্থাপন করেন কেন্দ্রীয় কমিটির সম্পাদক কমরেড লুনা নূর। সভায় আলোচনায় অংশগ্রহণ করেন কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্যবৃন্দ, সদস্য-সংগঠকবৃন্দ ও কন্ট্রোল কমিশনের সদস্যবৃন্দ।
সভায় সারাদেশে অব্যহত মবসন্ত্রাস, খুন-ধর্ষণ-হত্যাকান্ডের ঘটনা এবং এসব ঘটনা নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতায় গভীর উদ্বেগ প্রকাশ করে জননিরাপত্তায় কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান হয়।
সভায় দেশের বর্তমান সংকট উত্তোরনে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবি জানানো হয়।
সভায় চট্টগ্রাম বন্দর বিদেশীদের লীজ দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে না আসায় তীব্র ক্ষোভ প্রকাশ করে, রাখাইনে করিডোর, চট্টগ্রাম বন্দর বিদেশীদের লিজ দেওয়া, দেশের ভেতর অন্যদেশকে সমরাস্ত্র তৈরীর কারখানা, স্টার লিংক-এর সাথে চুক্তির মধ্যদিয়ে দেশকে সাম্রাজ্যবাদী আধিপত্যবাদী শক্তির স্বার্থ রক্ষার ভূমিকা নেয়ার বিরুদ্ধে দেশ ব্যাপী আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান হয়। সভায় সারাদেশে শ্রমজীবী মানুষের সংকট বৃদ্ধি, আয় কমে যাওয়া, বেকারত্ব বেড়ে যাওয়ায় গভীর উদ্বেগ জানানো হয়।
গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে ১৫ জুলাই থেকে ৫ আগস্ট দেশব্যাপী নানা কর্মসূচি
এছাড়া গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি যথাযত মর্যদা ও গুরুত্ব দিয়ে পালনে আগামী ১৫ জুলাই থেকে ৫ আগস্ট দেশব্যাপী নানা কর্মসূিচসহ ১৮ জুলাই “শহীদ রেজভী” দিবস পালনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
পার্টির ত্রয়োদশ কংগ্রেস ১৯-২২ সেপ্টেম্বর ২০২৫
সভায় আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর চার দিনব্যাপী পার্টির ত্রয়োদশ কংগ্রেস অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এরমধ্যেই সকল শাখা, উপজেলা ও জেলা সম্মেলন যথাথত উদ্যোগ ও আয়োজনে সম্পন্ন করা হবে।
সভায় ২০২৪ এর গণঅভ্যুত্থানের সময় সংগঠিত হত্যাকান্ডের বিচার দৃশ্যমান করা, সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার করে এ বছরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠানের দাবি পুনঃ ব্যক্ত করা হয়। সভায় নীতিনিষ্ঠ বাম গণতান্ত্রিক প্রগতিশীল দলসমূহের রাজনৈতিক ঐক্য গড়ে তুলে গণতন্ত্র সুপ্রতিষ্ঠা ও ব্যবস্থা বদলের সংগ্রাম অগ্রসর করতে সচেতন দেশের প্রতি আহ্বান জানানো হয়।
স্টাফ রিপোর্টার:সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের কার্যপরিধি নিয়ে বিরোধী দলের উত্থাপিত প্রশ্নের জবাবে দেশে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার কোনো চেষ্টা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহ ...
স্টাফ রিপোর্টার: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদকে জানিয়েছেন, ধনী ব্যক্তি ও বড় করপোরেট প্রতিষ্ঠানের কর ফাঁকি রোধে প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার করছে সরকার। একই সঙ্গে রাজস্ব আদায়ে স্বচ্ছতা নি ...
রংপুর অফিস: গণভোটের গণরায় বাস্তবায়ন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, সীমান্ত হত্যা ও পুশ-ইন বন্ধ এবং জনদুর্ভোগ নিরসনের দাবিতে রংপুরে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে রংপুর ...
স্টাফ রিপোর্টার: সদ্য প্রয়াত জাসদের প্রতিষ্ঠাকালীন নেতা, স্বাধীনতা সংগ্রামী ও বীর মুক্তিযোদ্ধা, সাবেক এমপি জননেতা মোশাররফ হোসেনের শোকসভা আজ শনিবার বিকাল ৪টায় নগরীর শহীদ কর্নেল তাহের মিলনায়তনে অনুষ্ঠি ...
সব মন্তব্য
No Comments