স্টাফ রিপোর্টার: জনগণের বিশ্বাসকে রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ আখ্যা দিয়ে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের নির্ভয়ে ও নিরপেক্ষভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার রাতে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, সরকার ও প্রশাসনের স্বচ্ছতা-জবাবদিহিতার মাধ্যমেই জনমনে বিশ্বাস তৈরি হয়। যেকোনো আইনগত ও মানবিক উদ্যোগে সরকার সহায়তা দেবে জানিয়ে তিনি বলেন, প্রশাসন শুধু আইন প্রয়োগের যন্ত্র নয়, এটি মানুষের সেবার মাধ্যম। তরুণ ও কর্মক্ষম জনগোষ্ঠীকে দক্ষ করে তুলতে পারলে জনসংখ্যা জনসম্পদে পরিণত হবে বলে মন্তব্য করেন তিনি।
মাঠ প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, মানুষের উপকারের মানসিকতা নিয়ে এগিয়ে যেতে হবে। ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ জাগিয়ে রাখতে পরিবারকে গুরুত্ব দিতে হবে। কারণ পরিবারগুলো মূল্যবোধে উজ্জীবিত থাকলে রাষ্ট্রীয় মূল্যবোধও সুসংহত হয়।
তিনি আরও বলেন, নির্বাচনী ইশতেহার এখন আর দলীয় নয়, এটি জনগণের ইশতেহার। ইশতেহার বাস্তবায়নের প্রধান দায়িত্ব জনপ্রশাসনের। বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের তিনি মাঠ পর্যায়ে সরকারের ‘প্রশাসনিক অ্যাম্বাসেডর’ হিসেবে উল্লেখ করেন।
জনগণ রাষ্ট্রের মালিক উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, অফিস-আদালতে সেবা নিতে গিয়ে নাগরিক যেন মালিকানা অনুভব করেন, সেটি নিশ্চিত করতে হবে। হয়রানি নয়, আন্তরিক ব্যবহার সরকারের প্রতি আস্থা বাড়ায়। আইনের পাশাপাশি মানবিক আচরণও জরুরি। বৃদ্ধ বা অসুস্থ সেবাগ্রহীতার প্রতি দায়িত্বশীলতা রাষ্ট্র সম্পর্কে ইতিবাচক ধারণা তৈরি করে।
গত ৩ মে ওসমানী স্মৃতি মিলনায়তনে চার দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন-২০২৬ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সম্মেলন শেষে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী হয়। এতে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, মন্ত্রিসভার সদস্য ও তিন বাহিনীর প্রধানরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে ক্রেস্ট উপহার দেয় অ্যাসোসিয়েশন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজ অনুষ্ঠিত হয়।
এর আগে সন্ধ্যা সাড়ে ৭টায় প্রধানমন্ত্রী নিজেই গাড়ি চালিয়ে সচিবালয় থেকে অনুষ্ঠানস্থলে যান। তার সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। অ্যাসোসিয়েশনের সভাপতি ও সংস্কৃতি সচিব কানিজ মওলার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইসমাইল জবিহউল্লাহ, জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার বক্তব্য দেন।
স্টাফ রিপোর্টার: লঘুচাপের বর্ধিতাংশের প্রভাবে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক এ তথ্য জানিয়েছেন।আর ...
স্টাফ রিপোর্টার: মাদকদ্রব্য ও সাইকোট্রপিক উপাদানের অবৈধ পাচার এবং অপব্যবহার রোধে বাংলাদেশ ও পাকিস্তান সরকারের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।শুক্রবার ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে ...
স্টাফ রিপোর্টার: আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার সকাল থেকেই বিভিন্ন বাস কো ...
স্টাফ রিপোর্টার: জাতীয় প্রেসক্লাবের সদস্যপদ পুনর্বহাল, প্রায় তিন শতাধিক সাংবাদিকের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং কারাবন্দি সাংবাদিকদের মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে নিপীড়ন ...
সব মন্তব্য
No Comments