বিপিএল শুরু
সিলেট অফিস: শুক্রবার (২৬ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু হয়েছে। উদ্বোধনী দিনে দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। উত্তেজনাপূর্ণ লড়াইয়ে সিলেট টাইটান্সকে হারিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স, নোয়াখালী এক্সপ্রেসকে হারিয়ে জয় ধরে রেখেছে চট্টগ্রাম রয়্যালস।
শুক্রবার দুপুর প্রথম ম্যাচে লড়াইয়ে নামে সিলেট টাইটান্স রাজশাহী ওয়ারিয়র্স। মাঠে চোখ পোঁতা দর্শকের সামনে টানটান উত্তেজনায় শুরু হওয়া প্রথম লড়াইয়ে স্বাগতিক সিলেট টাইটান্স দিয়েছিল ১৯১ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য। এর পাল্টা লক্ষ্য তাড়া করতে নেমে রাজশাহী ওয়ারিয়র্স দলটি দাপুটে খেলায় দারুণ জয় তুলে নেয়। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত একটি মাইলস্টোন সেঞ্চুরি করেন এবং দলের জয় নিশ্চিত করেন ৮ উইকেটে।
রাত পৌনে ৮টায় দ্বিতীয় ম্যাচলড়াইয়ে নামেন চট্টগ্রাম রয়্যালস এবং নোয়াখালী এক্সপ্রেস।
সন্ধ্যায় দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম রয়্যালস ব্যাটিংয়ে শক্তিশালী পারফরম্যান্স দেখিয়ে ১৭৪/৬ রান সংগ্রহ করে। তাড়া করতে নেমে নোয়াখালী এক্সপ্রেস নির্ধারিত ওভার শেষে ১০৯ রানেই অলআউট হয়ে যায়। ফলে চট্টগ্রাম রয়্যালস বড় ব্যবধানে — ৬৫ রানের জয় নিশ্চিত করে।
রবিবার ( ২৭ ডিসেম্বর ) সিলেট ক্রিকেট স্টেডিয়ামে বেলা ১টায় ঢাকা ক্যাপিটালস ও রাজশাহী ওয়ারিয়র্স লড়াইয়ে নামবেন।
সন্ধ্যা ৬টায় একই মাঠে সিলেট টাইটনস ও নোয়াখালী এক্সপ্রেস রড়াইয়ে মাঠে নামবেন।
সিলেট অফিস: ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরিকে দুর্দান্ত ডাবল সেঞ্চুরিতে রূপ দিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে বাংলাদেশকে শক্ত অবস্থানে নিয়ে গেছেন তাওহিদ হৃদয়। তাঁর রেকর্ডগড়া ইনিংসে ভর ...
স্টাফ রিপোর্টার: সাফ চ্যাম্পিয়নশিপে শুভ সূচনা করেছে বাংলাদেশ। ‘এ’ গ্রুপের প্রথম ম্যাচে ভুটানকে ১-০ গোলে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। বদলি হিসেবে মাঠে নেমে ম্যাচের ৬৯ মিনিটে জয়সূচক গোলটি করেন ম ...
ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন পর্তুগালের কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদো। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বার্তায় নিজের সিদ্ধান্তের কথা জানান ৪১ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের নতুন ২৯ সদস্যের অ্যাডহক কমিটির সভাপতি করা হয়েছে জাতীয় সংসদ সদস্য ইশরাক হোসেনকে। কমিটির সাধারণ সম্পাদক হয়েছেন মাহফুজ হাসান। জাতীয় ক্রীড়া পরিষদ গঠিত ...
সব মন্তব্য
No Comments