ডেস্ক রিপোর্ট: ব্যাটারি চালিত রিক্সা-ভ্যান বন্ধ ও ইজিবাইকের চলাচাল নিয়ন্ত্রনে সরকারী ঘোষণা প্রত্যাহারসহ ৬ দফা দাবী বাস্তবায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান পূর্ব সমাবেশে নেতৃবৃন্দ বলেছেন, গত দেড় বছরে করোনাভাইরাস সংক্রান্ত মহামারি ও টানা লকডাউনে ইতোমধ্যেই সারাদেশে ক্ষতিগ্রস্থ হয়েছেন নানা পেশার কয়েক কোটি শ্রমিক ও নিম্ন আয়ের সাধারণ মানুষ। এসকল কর্মহীন, বেকার ও ছাঁটাই হওয়া শ্রমিকের পাশে সরকার ও মালিক শ্রেনী পর্যাপ্ত সহযোগীতা নিয়ে দাঁড়াতে পারেনি। ফলে করোনা মহামারিতে নতুন করে আরো ২.৫ কোটি মানুষসহ দেশের ৫০ ভাগের উপরে মানুষ এখন দারিদ্রসীমার নিচে চলে গেছেন, এই সময়ে আত্মকর্মসংস্থানের মাধ্যমে কর্মরত ৫০ লাখ ব্যাটারি রিক্সা-ভ্যান, ইজিবাইক, নসিমন, করিমন চালককে বেকার ও কর্মহীন করা কোন ভাবেই বরদাস্ত করা যায়না।
আজ ১৭ অক্টোবর সকালে শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের সমন্বয়ক জহিরুল ইসলাম এর সভাপতিতে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশে নেতৃবৃন্দ এসব কথা বলেন।
সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ বিপ্লবী শ্রমিক সংহতির আহবায়ক আবু হাসান টিপু, জাতীয় গণতান্ত্রিক শ্রমিক ফেডারেশনের আহবায়ক শামীম ইমাম, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক এ এ এম ফয়েজ হোসেন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন (টাফ) এর সহ-সাধারণ সম্পাদক আলিফ দেওয়ান, শ্রমজীবী সংঘের সভাপতি আবদুল আলী, বাংলাদেশ শ্রমজীবী আন্দোলনের কেন্দ্রীয় নেতা সুবল সরকার প্রমূখ।
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার একটি কার্যকর ও স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন করবে। তিনি বলেন, দেশের সকল অংশীজনের মতামতের ভিত্ত ...
স্টাফ রিপোর্টার: দেশের ১৩টি অঞ্চলের ওপর দিয়ে রাত ১টার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছ ...
স্টাফ রিপোর্টার: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশ বাহিনীতে দুর্নীতির কোনো স্থান নেই। দুর্নীতির বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি কঠোরভাবে বজায় রাখা হবে এবং বাহিনীর চেইন অব কমান্ড ...
ডেস্ক রিপোর্ট: ভিন্নমতের ঊর্ধ্বে উঠে দেশের স্বার্থে একযোগে কাজ করতে পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদে ...
সব মন্তব্য
No Comments