ডেস্ক রিপোর্ট: বলিউড বাদশা শাহরুখ খানের ভক্ত গোটা দুনিয়ায়। এই নামে বক্স অফিস কাঁপিয়েছে অনেক সিনেমা। শাহরুখ নামটাই তার ভক্তদের কাছে অনেক ভালোবাসা বহন করে। কিন্তু আপনি কি জানেন ছোটবেলায় আর একটু হলেই ‘কিং খান’-এর নাম শাহরুখ রাখা হতো না!
একেবারে শেষ মুহূর্তে এসে এই নায়কের নাম রাখা হয়েছিল ‘শাহরুখ’। ছোটপর্দায় অনুপম খেরের চ্যাট শোয়ে হাজির হয়ে এই অজানা তথ্য ফাঁস করেছিলেন শাহরুখ নিজেই। এমনকি সেই নাম কাগজপত্রে নথিভুক্ত করার বন্দোবস্ত পর্যন্ত হয়ে গেছিল। একেবারে শেষ মুহূর্তে রাখা হয়েছিল ‘শাহরুখ’!
ছোটবেলায় শাহরুখের নাম ঠিক করা হয়েছিল আবদুর রহমান। ওই নাম রেখেছিলেন শাহরুখের দিদা। কিন্তু শেষ পর্যন্ত কোথাও নথিভুক্ত করা হয়নি ওই নাম। তারকার বাবা মীর তাজ মোহম্মদ তার সন্তানের নাম ‘শাহরুখ’ রাখবে বলেই ঠিক করেছিলেন এবং সেটাই রাখেন। ‘শাহরুখ’ নামের অর্থ যে রাজপুত্রের মতো মুখ সেকথাও জানিয়েছিলেন তিনি। এই ‘নাম’ প্রসঙ্গে মজা করে ‘বাদশাহ’ আরও বলেছিলেন তিনি ভীষণ খুশি দিদার দেওয়া নামটি যে তার ওপর বসেনি। অভিনেতার মজাদার যুক্তি, ‘বাজিগর’ সিনেমায় নায়কের নাম হিসেবে আবদুর রহমান হিসেবে সেটা মোটেই জুতসই বা শ্রুতিমধুর হতো না।
ওই শোয়ে আড্ডার ফাঁকে সঞ্চালক অনুপম মজা করেই শাহরুখকে জিজ্ঞেস করেন, ‘আবদুর রহমান’ নামের কোনও ব্যক্তিকে চেনেন কি না?
মুচকি হেসে শাহরুখ তখন জবাব দেন, ‘না, আমি এরকম নামের কাউকে চিনি না। তবে ছোটবেলায় আমার নামই আবদুর রহমান রাখা হয়েছিল! আর এই কান্ডটি করেছিলেন আমার দিদা।’ এখানেই না থেমে তিনি আরও যোগ করেন, তার দিদা নাকি তাকে অনুরোধ-অনুনয়ও করতেন যে ওই নামটি ব্যবহার করতে।
শাহরুখের কথায়, ‘আমার মোটেই পছন্দ ছিল না ওই নাম। শুনতেই কেমন অদ্ভুত লাগত। ততদিনে সেই নাম আমার তুতো ভাইবোনদের কানে কীভাবে যেন পৌঁছে গেছিল। সুযোগ পেলেই আমাকে ক্ষ্যাপাত তারা। ছড়া কাটত।’
নাম নিয়ে শাহরুখ আরও বলেন, ‘আমার নামের মানে যদিও রাজপুত্রের মতো মুখ, তবে নিজেকে আয়নায় দেখে সেটা আমি একটু অদলবদল করে নিয়েছি। আমি এখন নিজের নামের অর্থ হিসেবে বলি প্রিন্স চার্লসের মতো আমার মুখ। ওর মতো আমার নাকও বেশ বড় তো। তাই আর কি!’-আমাদের সময়.কম
স্টাফ রিপোর্টার: পূর্ণিমা এক সময়ের হার্টথ্রব নায়িকা। মান্না, রিয়াজ এবং শাকিব খানের সঙ্গে অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন। পূর্ণিমা চ্যানেল আইতে বিভিন্ন সময়ে এসেছেন। কিন্তু সে আসাটা ছিল একেবারেই সাদামাট ...
ডেস্ক রিপোর্ট: ইউকে আর্টস কাউন্সিলের অর্থায়নে বাংলাদেশি আর্টিস্ট ডেভেলপমেন্ট এজেন্সি-বাডার সার্বিক তত্ত্বাবধানে ক্রিয়েটিভ আর্টিস্টস কমিশনের জন্য বিভিন্ন মাধ্যমের মোট ছয়জন শিল্পীকে বিজয়ী ঘোষণা করা হয়ে ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন অভিনেতা শিবা শানু এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অভিনেতা জয় চৌধুরী। শনিবার ভ ...
স্টাফ রিপোর্টার: মৃত্যুর প্রায় ৩০ বছর পর চিত্রনায়ক সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের অনুমতি বাতিল করেছেন আদালত। মঙ্গলবার ২৩ জুন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত বাদীপক্ষের আবে ...
সব মন্তব্য
No Comments