ডেস্ক রিপোর্ট: চলচ্চিত্র অভিনেতা শামিনুর রহমান ওরফে চিকন আলী। বাংলা চলচ্চিত্রের খুবই পরিচিত একটি নাম। মানুষকে হাসানো সবচেয়ে কঠিন একটি কাজ। আর সেই কাজটিই তিনি করে যাচ্ছেন দীর্ঘ সময় ধরে।
২০০৬ সালে ‘রঙিন চশমা’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় পা রাখেন তিনি। তারপর আর পেছনে ফেরা নয় শুধুই সামনের দিকে এগিয়ে চলা। ইতিমধ্যে তিনি প্রায় দুই শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন।
অভিনয়ের পাশাপাশি নিজের ইউটিউবের জন্য কনটেন্ট নির্মাণ করছেন এই অভিনেতা। এবার নাটক ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা নিয়েছেন চিকন আলী। অভিনেতার নিজস্ব ইউটিউব চ্যানেল ‘সি এ কমেডি টিভি’-এর জন্য নিয়মিত নির্মাণ করবেন।
এ প্রসঙ্গে চিকন আলী বলেন, ‘এখন চলচ্চিত্রে কাজ কম। আমরা যারা এই আয়ের উপর নির্ভরশীল তাদের কাজ কম থাকায় বেশ বিপাকে পড়তে হয়। সেই ভাবনা থেকে ইউটিউবের জন্য নির্মাণের পরিকল্পনা করি। এখানে স্বাধীনভাবে অভিনয় করা যায়। কমেডি ঘরানার গল্পে দর্শকদের আগ্রহ বেশি থাকে। কারণ প্রতিটি দর্শকই গ্রামের মানুষ। তারা দিনশেষে গ্রামটাকে খুব পছন্দ করেন। বাস্তব জীবনে ঘটে যাওয়া গল্পগুলো নিয়েই মেকিং করছি।’
স্টাফ রিপোর্টার: মারধর, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির একদিন পরই আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরীমনি।বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) দুপুরে শুনানি শেষে ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার খালিয়াজুরীর হাওড়ঘেরা জনপদ বল্লী গ্রামে জন্ম তাঁর। শৈশব-কৈশোর কেটেছে হাওড়ের প্রকৃতি, মানুষের জীবনযাপন ও লোকজ সংস্কৃতির আবহে। সেই শেকড়ের টান আর সংগীতের প্রতি গভীর ভালোবাস ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: গ্রামবাংলার চিরায়ত ঐতিহ্য নৌকা বাইচকে ঘিরে উৎসবের নগরীতে পরিণত হয় বরিশালের উজিরপুর। ঢাকঢোলের বাদ্য, বৈঠার ছন্দ আর লাখো দর্শকের উচ্ছ্বাসে শনিবার (৩১ অক্টোবর) মুখরিত হয় ...
স্টাফ রিপোর্টার: ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় নায়িকা সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম মারা গেছেন। মঙ্গলবার (২৮ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর মগবাজারের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থ ...
সব মন্তব্য
No Comments