বিজয় রায়, রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ"শেখ হাসিনার হাতটি ধরে, পথের শিশু যাবে ঘরে" এই প্রতিপাদ্যকে ধারণ করে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা সমাজসেবা অধিদপ্তরের ১জুলাই সোমবার সকাল ১১ টায় উপজেলা অডিটোরিয়ামে
'ক্যাপিটেশন গ্র্যান্ট'- এর শিশু সুরক্ষা কার্যক্রমের আওতায় ১৯টি এতিমখানার, ৮৬৬ জন এতিম শিশু নিবাসীদের মাঝে চেক বিতরণ করা হয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আহমদ হোসেন বিপ্লব, মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার, ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, জাপানেতা জাহাঙ্গীর আলম,আবু তাহের, আখতারুজ্জামান, প্রেসক্লাব সভাপতি মোবারক আলী সহ এতিমখানার প্রধানগণ ও বিভিন্ন রোগে আক্রান্ত রোগীরা এ সময়ে উপস্থিত ছিলেন।
সমাজসেবা অফিসার আব্দুর রহিম স্বাগত বক্তব্যে বলেন,শিশু সুরক্ষা কার্যক্রমের আওতায় সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধিত বেসরকারি এতিমখানা সমূহে
এতিম নিবাসীদের ক্যাপিটেশন গ্যান্ট- এর ১ কোটি ৩ লক্ষ ৯২ হাজার টাকার চেক বিতরণ করা হয়। এবং এসময়ে সমাজ কল্যাণ পরিষদের অর্থায়নে বিভিন্ন রোগে আক্রান্ত ৩৬ জন রোগীদের মাঝে ৪৬ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
স্টাফ রিপোর্টার: উপকূলের জন্য নবায়নযোগ্য জ্বালানির সুনির্দ্দিষ্ট কর্মপরিকল্পনা প্রণয়নের দাবি জানিয়েছে পরিবেশ ও জলবায়ুবিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ এবং সুন্দরবন ...
মোঃ মহশীন আলী, রংপুর অফিস: পরিবেশের ভারসাম্য রক্ষা, বজ্রপাতের ঝুঁকি হ্রাস এবং স্থানীয়দের মাঝে বৃক্ষরোপণে আগ্রহ তৈরির লক্ষ্যে দিনাজপুর সদর উপজেলায় ১৫০০ তালবীজ রোপণ করা হয়েছে। উপজেলা আনসার ও ভিডিপি কা ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ফ্রিজে পঁচা ও বাসি মাংস সংরক্ষণ করে বিক্রির অভিযোগে তারেক তাজু নামে এক মাংস ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তার দোকা ...
বিজয় রায়, রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ রাণীশংকৈলে "থ্রাইভিং থ্রো ইকুইটি, ইকোনমিক এমপাওয়ারমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স (থ্রাইভ)" প্রকল্পের ভিত্তি জরিপের প্রাপ্ত তথ্য-উপাত্ত নিয়ে উপজেলা প ...
সব মন্তব্য
No Comments