ডেস্ক রিপোর্ট: জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
আজ এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, নতুন বছরের এই শুভক্ষণে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। পুরোনো বছরের সকল দুঃখ-কষ্ট, ব্যর্থতা ও হতাশা ভুলে আমরা যেন নতুন আশা, নতুন স্বপ্ন আর নতুন উদ্যম নিয়ে এগিয়ে যেতে পারি—এই আমাদের প্রত্যাশা।
বাংলা নববর্ষ আমাদের ঐতিহ্য, সংস্কৃতি ও আত্মপরিচয়ের প্রতীক। এই দিনটি আমাদের শেখায় ভেদাভেদ ভুলে একসাথে মিলেমিশে থাকার বার্তা। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাঙালি-এই চেতনা হোক আমাদের শক্তি।
আমাদের নেতা, আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদ, বাংলা নববর্ষে সাধারণ ছুটি ঘোষনা করেন। বর্ণাঢ্য শোভাযাত্রা ও বাংলার বিভিন্ন ঐতিহ্য প্রদর্শন ও পালনের মাধ্যমে আমাদের স্বতন্ত্র জাতিসত্বা যাতে করে উজ্জীবিত হয়-সে বিষয়টিকে তিনি বিভিন্নভাবে উৎসাহিত করেছিলেন।
একথা অনস্বীকার্য তিনি, বাঙ্গালীর জাতির অনেক ত্যাগ, তিতিক্ষা, আত্নাহুতির ও অর্জনের গৌরবোজ্জল ভূমিকা ও ইতিহাসকে বাস্তবায়ন ও সংরক্ষনের ব্যবস্থা করেছিলেন।
তিনি ভাষা আন্দোলনের অর্জন “রাষ্ট্র ভাষা বাংলা" কে রাষ্ট্রীয় সকল স্তরে প্রচলনের জন্য আইন প্রনয়ন করেন ও তা বাস্তবায়নের উদ্দ্যোগ গ্রহন করেন । ভাষা আন্দোলনের স্মৃতিস্তম্ভ “শহীদ মিনার” কে পরিপূর্ণরূপে পূন:নির্মাণ করেন।
বাংলাদেশের স্বাধীনতার অনন্য প্রতীক “জাতীয় স্মৃতিসৌধ” নির্মাণ সমাপ্ত করেন। মুজিবনগরে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের প্রথম রাজধানী। পল্লীবন্ধু এরশাদ, সে স্মৃতি রক্ষার্থে সেখানে “মুজিব নগর স্মৃতিসৌধ” স্থাপন করেন।
বর্তমান সময়ে দেশ নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। এই অবস্থায় আমাদের সকলকে ঐক্যবদ্ধ থেকে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে।
গণতন্ত্রকে, প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে তার মাধ্যমে জবাবদিহিতামূলক সরকার ব্যবস্থা গঠন, আইনের শাসন ও বৈষম্যহীন, ন্যায় বিচার ভিত্তিক সমাজ বিনির্মানে আমরা সবাই সচেষ্ট হবো- এটাই হোক, আজকের দিনে আমাদের অঙ্গীকার ।
নতুন বছরে আমি আশা করি, আমাদের প্রিয় বাংলাদেশ উন্নয়নের পথে আরও এগিয়ে যাবে, মানুষের জীবনমান উন্নত হবে এবং এ দেশে একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও মানবিক সমাজ গড়ে উঠবে।
তিনি আরো বলেন, আসুন, আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে নতুন বছরের এই শুভক্ষণে একটি সুন্দর, সুখী ও সমৃদ্ধ বাংলাদেশের জন্য কাজ করি।
পরিশেষে জিএম কাদের সবাইকে আবারও বাংলা নববর্ষ ১৪৩৩-এর শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
স্টাফ রিপোর্টার: শোষন ও লুটপাট করে যারা পালিয়ে যায় দেশের সেসব শত্রুদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। ‘জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপ ...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সরোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছেন হাই কোর্ট। বৃহস্পতিবার (৯ জুলাই) বিচারপতি ফাহমিদা কাদের ও ব ...
স্টাফ রিপোর্টার: সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ চলাকালে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার, ৬ জুলাই রাত পৌনে ১০টার দিকে সাভার থানা স্ট্যান্ডের ঈদগাহ মাঠে এনসিপির পূর্বঘোষিত জুলাই পদযাত্রা ও জ ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গ্রামীণ উন্নয়নের মাধ্যমেই টেকসই বাংলাদেশ বিনির্মাণ সম্ভব। এ লক্ষ্যে সরকার দেশের রাস্ত ...
সব মন্তব্য
No Comments