স্টাফ রিপোটার: মিশরের রাষ্ট্রপতি আবদেল ফাত্তাহ আল-সিসি'র নিকট বাংলাদেশের রাষ্ট্রদূত সামিনা নাজ গত ১৭ ডিসেম্বর ২০২৩ পরিচয়পত্র পেশ করেন এবং রাষ্ট্রপতির সাথে রাষ্ট্রদূত সৌজন্য বিনিময় করেন। একই দিনে প্রেজেন্টেশন অব্ ক্রেডেনশিয়াল সেরিমনি অনুষ্ঠানে বাংলাদেশসহ মোট ২০টি দেশের রাষ্ট্রদূত পরিচয়পত্র হস্তান্তর করেন।
ঐদিন ভোরে প্রেসিডেন্সিয়াল প্যালেসের বিশেষ গাড়ীতে মোটর শোভাযাত্রাসহ বাংলাদেশ হাউস থেকে প্রেসিডেন্সিয়াল প্যালেসে রাষ্ট্রদূতকে নিয়ে যাওয়া হয়। পরিচয়পত্র পেশের আনুষ্ঠানিকতায় প্রথমে বাংলাদেশের রাষ্ট্রদূতকে দুজন চেম্বারলিন প্রেসিডেন্সিয়াল প্যালেসের গার্ডেনে নিয়ে যান। সেখানে অর্কেস্ট্রা গার্ড কর্তৃক বাংলাদেশের জাতীয় সঙ্গীত বাজানো হয় এবং রাষ্ট্রদূতকে গার্ড অব্ অনার প্রদান করা হয়।
পরে রাষ্ট্রদূতকে মিশরের রাষ্ট্রপতির চেম্বারে নিয়ে যাওয়া হয়, যেখানে রাষ্ট্রদূত সামিনা নাজ রাষ্ট্রপতিকে সালাম দিয়ে শুভেচ্ছা জানান এবং নিজের পরিচয় জানিয়ে বাংলাদেশের রাষ্ট্রপতির দেওয়া পরিচয়পত্র মিশরের রাষ্ট্রপতির নিকট হস্তান্তর করেন। মিশরের রাষ্ট্রপতি রাষ্ট্রদূতের সাথে করমর্দন করেন।
রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র (Letter of Credence) গ্রহণ করে তিনি আনন্দিত। তিনি বাংলাদেশকে মিশরের 'Sisterly Country' বলে সম্মোধন করেন। মিশরের রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন যে বাংলাদেশ ও মিশরের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও উন্নত হবে।
রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে রাষ্ট্রদূত সামিনা নাজ তাকে বাংলাদেশের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর শুভেচ্ছা জানান। দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নিতে রাষ্ট্রদূত সর্বোচ্চ প্রচেষ্টা সহকারে কাজ করবেন বলে জানান। মিশরে দায়িত্ব পালনের সময় মিশরের রাষ্ট্রপতির কাছ থেকে পূর্ণ সমর্থন, উৎসাহ এবং সাহায্য পাবেন বলে রাষ্ট্রদূত দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
স্টাফ রিপোর্টার: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছেছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির ...
পিরোজপুর অফিস: যুক্তরাজ্যের কেন্টের রামসগেট শহরের মেয়র পদে টানা পঞ্চমবার নির্বাচিত হয়ে নতুন রেকর্ড গড়েছেন পিরোজপুরের পুত্রবধূ রৌশন আরা দোলন। বুধবার ৬ মে স্থানীয় সময় সন্ধ্যায় কাউন্সিলরদের বার্ষিক সভায় ...
স্টাফ রিপোর্টার: লেবাননের বৈরুতে বিমান হামলায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া বাংলাদেশি নারী কর্মী দিপালী আক্তারের মরদেহ দেশে ফিরেছে।বৃহস্পতিবার রাত ১১টা ১৭ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্ল ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবৈধভাবে অবস্থান করা বাংলাদেশি নাগরিকদের দেশে ফেরত পাঠাতে ঢাকার সহযোগিতা চেয়েছে ভারত। বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রনধীর জয়সওয়াল এ তথ্য জানান। ...
সব মন্তব্য
No Comments