মাহাবুবুর রহমান : জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, অবৈধ আগ্নেয়াস্ত্র আমদানী রোধ করতে না পারলে দেশ জংলী রাষ্ট্রে পরিণত হবে। জাতির ভবিষ্যত ভয়াবহ হয়ে উঠবে। চরম অবনতি ঘটবে আইন শৃংখলা পরিস্থিতি। তাই অবৈধ অস্রের চালান রোধ করার পাশাপাশি অবৈধ অস্র উদ্ধারে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে।
আজ এক বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেন, বিভিন্ন গণমাধ্যমের খবরে জানা গেছে, সম্প্রতি যশোরের এক ছাত্র নেতা আইন শৃংখলা রক্ষা বাহিনীর হাতে গ্রেফতার হয়েছে। গোয়েন্দা সংস্থার কাছে তার স্বীকারোক্তি অনুযায়ী গেলো কয়েক বছরে সে একাই সারা দেশে দুই শতাধিক আগ্নেয়াস্ত্র বিক্রি করেছে। সে বলেছে, পাশ^বর্তী একটি দেশের সীমান্ত দিয়ে অভিনব কায়দায় অস্র কিভাবে বাংলাদেশে এনেছে। গোয়েন্দা সংস্থার কাছে আরো বলেছে, অস্র চোরাচালান সিন্ডিকেট বাংলাদেশে বিভাবে অস্র সরবরাহ করে। এরচেয়ে ভয়াবহ খবর আর হতে পারে না। এর আগে, ইসরাইলে তৈরী অত্যাধুনিক “উজি” পিস্তল সহ এক মডেলের ছবি ভাইরাল হয়েছে, অত্যাধুনিক যে অস্র আইন শৃংখলা রক্ষা বাহিনীর হাতেও নেই। তাই সমাজের অভিভাবক মহলের মাঝে মারাত্মক আতংক ছড়িয়ে পড়েছে।
বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের আরো বলেন, দেশের মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুততার সাথে অবৈধ অস্র আমদানী সিন্ডিকেট ও অস্রবাজদের তালিকা তৈরী করতে হবে। বিশেষায়িত বাহিনী নিয়োগ করে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনা করতে হবে এবং এর সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে হবে।
ডেস্ক রিপোর্ট: সরকারি চাকরিতে অযৌক্তিকভাবে ভাইভা নম্বর বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ যুব ফ্রন্ট।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে সংগঠনের আহ্বায়ক রাশেদ শাহরিয়ার এই দাবি জানান। ...
স্টাফ রিপোর্টার: প্রতারণার মামলায় জামিন পেয়ে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিদিশা সিদ্দিক। তিনি প্রয়াত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ফেসবুকে সুইসাইড নোট দেখে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতা ও জাতীয় পিপলস অ্যাকশন (এনপিএ)-এর কেন্দ্রীয় সদস্য মেঘমল্লার বসুকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করেছেন শিবিরের কেন্দ্ ...
স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টির মহাসচিব, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৮টা ২৫ ...
সব মন্তব্য
No Comments