ডেস্ক রিপোর্ট: জাপানের থেকে আজ দেশে ৭ লাখ ৮১ হাজার ৩২০ ডোজ অ্যাস্ট্রাজেনেকা টিকা এসেছে । এটা তাদের বাংলাদেশকে দেয়া প্রতিশ্রুতির অ্যাস্ট্রাজেনেকার টিকার দ্বিতীয় চালান।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জাপানে প্রস্তুতকৃত অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের এই চালানটি বাংলাদেশে নিযুক্ত জাপানী রাষ্ট্রদূত নাওকি ইতোর কাছ থেকে গ্রহণ করেন।
আজ বিলে ৩টার দিকে এএনএ’র একটি পরিবহন ফ্লাইটে করে টিকাগুলো বাংলাদেশে পৌঁছেছে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও স্বাস্থ্য বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
ভ্যাকসিনগুলো গ্রহণের পর পররাষ্ট্রমন্ত্রী এই চালানটির জন্য জাপান সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, কয়েক দফায় টোকিও আরো ৩০ লক্ষাধিক ডোজ অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন বাংলাদেশে পাঠাবে।
তিনি আরো বলেন, অক্সফোর্ড প্রস্তুতকৃত এই ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণের জন্য বাংলাদেশের প্রায় ১.৫ মিলিয়ন মানুষ অপেক্ষায় রয়েছে। তাই ভ্যাকসিনের এই চালানটি আমাদের জন্য অত্যন্ত গুরত্বপূর্ণ।
ড. মোমেন বলেন, জাপান আরো প্রায় ৩০.৫ লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন পাঠাবে। ৩ আগস্ট এই টিকার তৃতীয় চালান বাংলাদেশে আসবে। এদিকে ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে অ্যাস্ট্রাজেনেকা ১.২ কোটি ডোজ ভ্যাকসিন গ্রহণ করেছে।
শুক্রবার, জাপানে নিযুক্ত বাংলাদেশী রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমেদ বাংলাদেশের জন্য ভ্যাকসিনের দ্বিতীয় চালানটি পাঠানো প্রত্যক্ষ করতে টোকিওর নিকটস্থ নারিতা বিমানবন্দরে যান। এর আগে ২৪ জুলাই বাংলাদেশ কোভ্যাক্স কাঠামোর আওতায় জাপানের কাছে থেকে ২ লাখ ৪৫ হাজার ২০০ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রথম চালানটি গ্রহণ করে।
কোভ্যাক্স- সবার জন্য সমানভাবে কোভিড-১৯ ভ্যাকসিন নিশ্চিতের লক্ষ্যে গ্যাভি, দি ভ্যাকসিন অ্যালাইয়েন্স পরিচালিত একটি বৈশ্বিক মৈত্রীজোট।
ডেস্ক রিপোর্ট: ইতালির মেস্ত্রেতে জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের প্রবাসী কর্মীদের বিরুদ্ধে। ৮৩তম ভেনিস আন্তর্ ...
ডেস্ক রিপোর্ট: বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী বাংলাদেশিদের জন্য নতুন সতর্কবার্তা দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশি পর্যটকদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা বা এমইভি সুবিধা সীমিত করেছে মালয়েশিয়া। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়া ও আফ্রিকার ৩১টি দেশের নাগরিকরা এই সুবিধার সাধারণ আওতার বাইরে পড়েছেন। ফল ...
প্রবাসী ডেস্ক: আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে দুই লাখ কর্মী নেওয়ার খবরটি ভুয়া ও ভিত্তিহীন বলে জানিয়েছে মালয়েশিয়া সরকার। মালয়েশিয়ার সরকারি মুখপাত্র ও যোগাযোগমন্ত্রী ফাহমি ফাজিল বুধবার মন্ত্রিসভার ...
সব মন্তব্য
No Comments