উজিরপুর প্রতিনিধি : বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় ইকবাল হোসেন (৪৫) ও ভাতিজা তানজিল নিহত হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ আগস্ট) দিনগত রাত সাড়ে ১১টায় উপজেলার জয়শ্রী এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, ঠিকাদার ব্যবসায়ী ইকবাল, তার ছেলে রাহাত ও ভাতিজা তানজিল একটি মোটরসাইকেলে করে বরিশাল থেকে আগৈলঝাড়ার দিকে যাচ্ছিলেন। জয়শ্রী এলাকায় পৌঁছালে সাজু ফিলিং স্টেশনের সামনে রাস্তার দু 'পাশে অবৈধ ভাবে ট্রাক পার্কিং করে রাখলে একটি ট্রাককে অতিক্রম করতে গেলে বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেল ধাক্কা খায়। এতে ঠিকাদার ইকবাল ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় তার ছেলে রাহাত (১২) ও ভাতিজা তানজিলকে (২১) উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার সকালে ভাতিজা তানজিলকে উন্নত চিকিৎসার জন্য শেবাচিম হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে কর্তব্যরত চিকিৎসক। চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে মাওয়া ফেরিঘাটে পৌছালে তানজিল মৃত্যু বরন করে। স্থানীয় একাধিক বাসিন্দা জানান, সাজু ফিলিং স্টেশনের কর্তৃপক্ষ খামখেয়ালি করে প্রতিদিন রাতে রাস্তার দুই পাশে ট্রাক পার্কিং ব্যবস্থা করেছে। যার কারনে এই স্থানে একাধিক সড়ক দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেন তারা। উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আর্শাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পরিবারের থেকে কোন অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করবো।
স্টাফ রিপোর্টার: রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল রুটে ৭৩০টি বেয়ারিং প্যাড ত্রুটিপূর্ণ পাওয়ার বিষয়ে সংসদে ব্যাখ্যা দিয়েছেন সড়ক ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।বুধবার (৯ সেপ্টেম্বর) জাতী ...
স্টাফ রিপোর্টার: দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চায় নির্বাচন কমিশন। এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।তিনি আজ বুধবার (০৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর রাজ ...
ডেস্ক রিপোর্ট: মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন।আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫ ...
সব মন্তব্য
No Comments