ডেস্ক রিপোর্ট: ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনী-মোহামেডান ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে অসদাচরণ করায় ক্রিকেটার সাকিব আল হাসানকে ৩ ম্যাচে নিষিদ্ধ ও ৫ লাখ টাকা জরিমানা ম্যাচ রেফারি। ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) চেয়ারম্যান কাজী ইনাম আজ এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান।
তিনি বলেন, শুক্রবার মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে আবাহনীর বিপক্ষে মোহামেডান অধিনায়ক সাকিব আল হাসান লেভেল ৩ পর্যায়ের অসদাচরণ করেছেন, তাও দু'বার। তাই তার ওপর নেমে এসেছে এ শাস্তি।
নিয়মানুযায়ী এ পর্যায়ের অসদাচরণ একবার করলে শাস্তি হতে পারে এক ম্যাচ থেকে দুই ম্যাচ, জরিমানা হবে কমপক্ষে ২৫ হাজার টাকা। কিন্তু একই ম্যাচে দ্বিতীয়বার করা হলে শাস্তির পরিমাণ দাঁড়াবে দুই থেকে ৫ ম্যাচের নিষেধাজ্ঞা ও কমপক্ষে ২৫ হাজার টাকা। এক্ষেত্রে সাকিব পেয়েছেন সবচেয়ে কম শাস্তিটাই। প্রথম অসদাচরণের জন্য পেয়েছেন এক আর দ্বিতীয়টার জন্যে দুই, সর্বমোট তিন ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তাকে।
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের দুই দিনব্যাপী বাছাই পর্ব। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় ...
স্টাফ রিপোর্টার: মহিলা এশিয়া কাপ ২০২৬ এর গ্রুপ পর্বের হাই-ভোল্টেজ ম্যাচে লজ্জার রেকর্ড গড়ল পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার ভারতের বিপক্ষে মাত্র ৫৫ রানে অল আউট হয়ে গেছে ফা ...
স্টাফ রিপোর্টার: এশিয়ান গেমসের মঞ্চে ক্রিকেটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে গড়া দল। ২০তম এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ব ...
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির অবসরের ঘোষণার পর স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোর আবেগঘন বার্তা ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।সোমবার (৩১ আগস্ট) ইনস্টাগ্রামে আন্তর্জাতিক ফুটবল থে ...
সব মন্তব্য
No Comments