জুলফিকার আলী,কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি: কলারোয়া পৌরসভায় বিশুদ্ধ পনি সরবরাহ করে নগর পিতা সকলের মন জয় করে নিলেন মাস্টার মনিরুজ্জামান বুলবুল।
এই পৌর ১৯৯০সালে স্থাপিত হওয়ার পর থেকে কলারোয়ায় বিশুদ্ধ পানি সংকট সৃষ্টি হয়ে আসছে। বহু প্রশাসক ও মেয়র এই পৌরসভার দায়িত্ব পালন করলেও পৌরবাসীকে বিশুদ্ধ পানি সরবরাহ করতে পারেনি। যখন কলারোয়া পৌরবাসী বিশুদ্ধ পানি নিয়ে চারিদিকে হৈ চৈ সৃষ্টি শুরু হয়। ঠিক সেই সময়ে বিপুল ভোটে নির্বাচিত হয়ে কলারোয়া পৌরসভার মেয়র হিসাবে দায়িত্ব পান মাস্টার মনিরুজ্জামান বুলবুল। তিনি পৌরসভায় দায়িত্ব নিয়ে প্রথমে এলাকাবাসীর কথা চিন্তা করে বিশুদ্ধ পানির চাহিদা মেটাতে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট স্থাপন করেন। আর তিনি কলারোয়া পৌরসভার ৯টি ওয়ার্ডে পাইপ লাইন বসিয়ে পানি
সরবরাহ নিশ্চিত করেন। বর্তমানে কলারোয়া পৌরসভায় সল্প মূল্যের এই পানি দিয়ে পৌরবাসী গোসল, রান্না-বান্না ও খাওয়ায় ব্যবহার করছেন। এখন আর কলারোয়ায় পানির হাহা কার নেই। এবিষয়ে কলারোয়া পৌরসভার মেয়র বলেন-পৌরবাসীর সহযোগিতা পেলে আরো বেশি বেশি কাজ করে পৌর উন্নয়নের আমার এক নম্বরে পৌছাবো এটায় আমার প্রত্যাশা। পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) সোহরাওয়ার্দী হোসেন বলেন-কলারোয়া পৌরসভার উদ্যোগে পানির গুণগত মান পরীক্ষার সহজ ও সুবিধা পাচ্ছে কমিউনিটি দরিদ্র ও হতদরিদ্র জনগোষ্ঠী। এর ফলে সহজেই পৌরবাসী পানযোগ্য পানির উৎস নির্ধারণ করতে পারছেন। একইভাবে পানিবাহিত আর্সেনিকোসিস রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব হচ্ছে। তিনি আরোর বলেন-পৌর সভার মেয়র স্যারের উদ্যোগে কলারোয়া পৌরসভায় পানি পরীক্ষার কার্যক্রম চালু
হয়েছে। পৌরসভার পানি শাখা হতে পানির গুণগত মান পরীক্ষা করা হচ্ছে।
পৌরসভার নতুন উদ্যোগের মাধ্যমে পৌরসভা ও কমিউনিটি জনগোষ্ঠীর মধ্যে সেতুবন্ধন হয়েছে। পানি পরীক্ষার সহজ সরল পদ্ধতির দ্বার উন্মোচন হয়েছে।
বগুড়া অফিস: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসন আমলকে 'বিড়ি শিল্পের স্বর্ণযুগ' মনে করতেন শ্রমিকরা। জিয়াউর রহমান স্পষ্টভাবে বলতেন, "বিড়ি হলো গরিব মানুষের সিগারেট। যারা দিনমজুর বা রিকশাচালক, তাদে ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এবং বাজার তদারকি কার্যক্রম জোরদার করতে জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যৌথভাবে অভিযান পরিচালনা করেছে। অভিযানে অবৈধভাবে মাছ মজু ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের একদিন পরেই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে অভিযান পরিচালনা করেছে র্যাব-৮। এসময় হাসপাতাল থেকে বিভিন্ন বেসরকারি ডায়াগনস্টিক ...
যশোর অফিস: যশোর সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, কসমেটিক্স সামগ্রী ও চা-পাতা জব্দ করেছে যশোর ...
সব মন্তব্য
No Comments