স্টাফ রিপোটার: কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী ও সমর্থকদের ওপর বেশি নজরদারি-খবরদারি সত্ত্বেও নির্বাচন কমিশন একটি ভালো, সুষ্ঠু, সুন্দর নির্বাচন করেছে' উল্লেখ করে কমিশনকে ধন্যবাদ জানিয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের বার্ষিক প্রকাশনা ‘বিএসআরএফ বার্তা’র মোড়ক উন্মোচন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
ড. হাছান বলেন, 'কুমিল্লার জনগণকে অভিনন্দন জানাই এজন্য যে, দীর্ঘদিন পর সেখানে আওয়ামী লীগের দলীয় মেয়র জয় লাভ করেছে। নির্বাচনের সাথে আমাদের দলের যারা সংশ্লিষ্ট ছিলো এবং নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই যে অত্যন্ত সুন্দর নির্বাচন করেছেন।'
'মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যা-ই বলুক না কেন, সেখানে যারা প্রার্থী ছিলো সবাই বলেছে এটি একটি স্বচ্ছ, ভালো, অংশগ্রহণমূলক নির্বাচন, যা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে, যদিওবা নির্বাচন কমিশন পুরো নির্বাচনী প্রক্রিয়ার সময় আমাদের দলীয় প্রার্থী এবং সমর্থকদের ওপর নজরদারিটা অন্য প্রার্থীর তুলনায় বেশি করেছে' বলেন সম্প্রচারমন্ত্রী।
হাছান মাহমুদ কুসিক নির্বাচনে পরাজিত মেয়র প্রার্থীকেও অভিনন্দন জানান ও বলেন, 'তিনি অত্যন্ত অল্প ভোটে হেরেছেন। এতো অল্প ভোটে হারলে আসলে মেনে নেয়া কঠিন হয়, সেজন্য তিনি আদালতে যাওয়ার কথা বলেছেন। আর আমরা আশা করেছিলাম আরো বেশি ভোটের ব্যবধানে জয়লাভ করবো।'
বিএনপি মহাসচিবের মন্তব্য 'এই নির্বাচন সুষ্ঠ নয়' এ নিয়ে প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, 'প্রথমত যখন কেউ কানা হয় তাকে তো আপনি চাইলেই দেখাতে পারবেন না। চোখ থাকতেও যারা অন্ধ তাদেরকে কোনভাবেই দেখাতে পারবেন না। যারা নির্বাচন করেছে, নির্বাচনের সাথে ছিলো, সেখানকার ভোটার, প্রার্থী সাক্কু সাহেবসহ সবাই বলছে নির্বাচন খুব ভালো হয়েছে। ফলে, ফখরুল সাহেব ঠাকুরগাঁওয়ে বসে কি বললেন, তা গুরুত্বহীন হয়ে পড়ে, কিছু আসে যায় না।'
এর আগে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামকে তাদের বিএসআরএফ বার্তা প্রকাশের জন্য অভিনন্দন জানান ড. হাছান। তিনি বলেন, লেখনী মানুষকে সমৃদ্ধ করে এবং আশা করবো এই ফোরাম সবসময় ঐক্যবদ্ধ থেকে সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের সংবাদ সংগ্রহ এবং পরিবেশনের মাধ্যমে জনগণের কাছে সরকারের কর্মকান্ডগুলো তুলে ধরার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন অব্যাহত রাখবে।
বিএসআরএফ সভাপতি তপন বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসউদুল হকের সঞ্চালনায় মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহসভাপতি মোতাহার হোসেন। প্রচার ও প্রকাশনা সম্পাদক বাহরাম খানসহ ফোরামের সদস্যবৃন্দ এসময় উপস্থিত ছিলেন ।
স্টাফ রিপাের্টার: বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও রাজনৈতিক ইতিহাস সম্পর্কে শিক্ষার্থীদের সঠিক তথ্য জানানো জরুরি বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, ‘আমরা চাই, বাংল ...
স্টাফ রিপোর্টার: গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে ফের শ্রমিক বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। খবর পেয়ে পুলিশ ও বিজিবির সদস্যরা সাউন্ড গ্রেনেড, টিয়ারগ্যাস ছুড়ে এবং লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ কর ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর পল্লবী ও রূপনগর এলাকায় মাদক, চাঁদাবাজি ও দখলদারত্বের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, দলের নাম কিংবা তাঁ ...
স্টাফ রিপোর্টার: ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহী-অভ্যুত্থানের ঐতিহাসিক ঘটনার স্মরণে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আজ ৭ নভেম্বর শনিবার বিকাল ৪ টায় জিপিও'র সামনে শহীদ কর্নেল তাহের ...
সব মন্তব্য
No Comments