ডেস্ক রিপোর্ট: বর্তমান প্রজন্মের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী সৈয়দ অমি আবারও হাজির হলেন নতুন গান ও মিউজিক ভিডিও নিয়ে। এবার তার সঙ্গে দ্বৈত কণ্ঠে কণ্ঠ মিলিয়েছেন তরুণ প্রজন্মের আরেক জনপ্রিয় গায়িকা আয়েশা মৌসুমী। গানটির শিরোনাম ‘বরই মাখা’। প্রকাশের পরপরই গানটি শ্রোতা-দর্শকদের মাঝে বেশ সাড়া ফেলেছে।
সালাউদ্দিন সাগর-এর কথায় গানটির সংগীতায়েজন করেছেন এন ফরহাদ। এতে মডেল হয়েছে সুবর্ণা আক্তার। গানের কোরিওগ্রাফি করেছেন রোহান বিল্লাল। মিউজিক ভিডিও পরিচালনা করেছে শুভ্র মেহরাজ।
‘বরই মাখা’ শব্দটা শুনলেই যেমন জিভে জল চলে আসে, গানটির অডিও এবং ভিডিওতেও রয়েছে ঠিক তেমনই এক চটপটা ও টক-মিষ্টি স্বাদ। সম্পূর্ণ রোমান্টিক এবং নাচ-গান নির্ভর এই ট্র্যাকে সৈয়দ অমি ও আয়েশা মৌসুমীর কণ্ঠের যুগলবন্দী শ্রোতাদের চমৎকার এক রিফ্রেশিং আমেজ দিচ্ছে। গানের কথার পাশাপাশি এর চমৎকার মিউজিক অ্যারেঞ্জমেন্ট উৎসবমুখর পরিবেশ তৈরি করতে সক্ষম হয়েছে।
মিউজিক ভিডিওটি সৈয়দ অমির অফিশিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে। বেশ বড় পরিসরে এবং চোখধাঁধানো সেট ও কোরিওগ্রাফিতে নির্মিত হয়েছে এর ভিডিও। ভিডিওতে শিল্পীদের জমকালো উপস্থিতি এবং প্রাণবন্ত নাচ গানটির ভিজ্যুয়াল অ্যাপিলকে অনেকখানি বাড়িয়ে দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও গানটির ছোট ছোট ক্লিপস ও রিলস এখন বেশ ট্রেন্ডিংয়ে রয়েছে।
সৈয়দ অমির বলেন, ‘আমার চ্যানেলে এর আগে বেশিরভাগ গানে আমি ও আঁচল পারফর্ম করেছি। কিন্তু এবার একেবারেই নতুন একজন মডেলেরে সঙ্গে পারফর্ম করেছি। মেয়েটি প্রথমবার মিউজিক ভিডিওতে অভিনয় করেছে। গানটি নিয়ে অনেক প্রত্যাশা। প্রকাশের পর বেশ সাড়াও পাচ্ছি। সবকিছু মিলিয়ে আমার বিশ্বাস, ‘বরই মাখা’ গানটি দর্শকদের ভালোবাসা পাবে।
ইউটিউবের কমেন্ট বক্স এবং সোশ্যাল মিডিয়ায় গানটি নিয়ে শ্রোতাদের দারুণ ইতিবাচক মন্তব্য দেখা যাচ্ছে। অনেকেই বলছেন, বর্তমান সময়ের একঘেয়েমি গানের ভিড়ে ‘বরই মাখা’ এক চিলতে আনন্দের খোরাক জোগাচ্ছে। বিশেষ করে তরুণ প্রজন্ম গানটির নাচ ও বিট দারুণ উপভোগ করছেন।
গায়ক সৈয়দ অমি সবসময়ই শ্রোতাদের নতুন ঘরানার গান উপহার দিতে পছন্দ করেন, আর ‘বরই মাখা’ গানটি তার সেই ধারাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল।
স্টাফ রিপোর্টার: মারধর, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির একদিন পরই আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরীমনি।বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) দুপুরে শুনানি শেষে ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার খালিয়াজুরীর হাওড়ঘেরা জনপদ বল্লী গ্রামে জন্ম তাঁর। শৈশব-কৈশোর কেটেছে হাওড়ের প্রকৃতি, মানুষের জীবনযাপন ও লোকজ সংস্কৃতির আবহে। সেই শেকড়ের টান আর সংগীতের প্রতি গভীর ভালোবাস ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: গ্রামবাংলার চিরায়ত ঐতিহ্য নৌকা বাইচকে ঘিরে উৎসবের নগরীতে পরিণত হয় বরিশালের উজিরপুর। ঢাকঢোলের বাদ্য, বৈঠার ছন্দ আর লাখো দর্শকের উচ্ছ্বাসে শনিবার (৩১ অক্টোবর) মুখরিত হয় ...
স্টাফ রিপোর্টার: ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় নায়িকা সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম মারা গেছেন। মঙ্গলবার (২৮ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর মগবাজারের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থ ...
সব মন্তব্য
No Comments