রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ৩০ জুলাই রোববার বিকাল ৫টায় বানারীপাড়া হাই স্কুল মাঠে অনুষ্ঠিত বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় চাখার সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশকে ১-০ গোলে হারিয়ে জাতীয় শ্রেষ্ঠ পুরস্কার প্রাপ্ত বানারীপাড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশ চ্যাম্পিয়ন হয়।
এর আগে বিকাল ৪টায় একই মাঠে অনুষ্ঠিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় উপজেলার বড় করফাকর সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশকে ট্রাইবেকারে ৪-২ গোলে হারিয়ে মলুহার বালিবাড়ি আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশ চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে উপজেলা নির্বাহী অফিসার ফাতিমা আজরিন তন্বীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. শাহে আলম চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন। এসময় তিনি ক্ষুদে খেলোয়ারদের উদ্দেশ্যে বলেন, জ্ঞান অর্জনের জন্য লেখাপড়া আর শরীর ও মন গঠনের জন্য খেলাধুলায় মনোনিবেশ করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ গোলাম ফারুক ,বরিশাল জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও বানারীপাড়া পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম তালুকদার, পিআইও ইঞ্জিনিয়ার মহসিন-উল হাসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা,সহ-সভাপতি আক্তার হোসেন মোল্লা ও এটিএম মোস্তফা সরদার,যুগ্ম সম্পাদক সুব্রত লাল কুন্ডু,সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন সরদার,সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম,বানারীপাড়া প্রেসক্লাব ও বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি রাহাদ সুমন,জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহিদ হোসেন প্রমুখ। ক্রীড়া সংগঠক কে এম শফিকুল আলম জুয়েল দুটি খেলায় রেফারির দায়িত্ব পালণ করেন।
স্টাফ রিপোর্টার: শেষ হলো ব্যালন ডি’অরের মনোনয়ন ঘোষণা। আর তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই আলোচনার কেন্দ্রে লিওনেল মেসি। ২০২৩ সালে সর্বশেষ এই পুরস্কার জেতা আর্জেন্টাইন মহাতারকা দুই বছর পর আবারও জায়গা কর ...
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের দুই দিনব্যাপী বাছাই পর্ব। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় ...
স্টাফ রিপোর্টার: মহিলা এশিয়া কাপ ২০২৬ এর গ্রুপ পর্বের হাই-ভোল্টেজ ম্যাচে লজ্জার রেকর্ড গড়ল পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার ভারতের বিপক্ষে মাত্র ৫৫ রানে অল আউট হয়ে গেছে ফা ...
স্টাফ রিপোর্টার: এশিয়ান গেমসের মঞ্চে ক্রিকেটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে গড়া দল। ২০তম এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ব ...
সব মন্তব্য
No Comments