ডেস্ক রিপোর্ট: সম্প্রতি বার্লিনজয়ী চলচ্চিত্র পরিচালক জাফর ফিরোজের লিখা ‘আবছায়া’ এবারের আসন্ন অমর একুশে বইমেলায় আসছে। জাফর ফিরোজ বলেন, এবারের একুশে বইমেলায় আমার একটি বই আসছে। বইয়ের নাম 'আবছায়া'। বইটি প্রকাশ করছে গানের খেয়া প্রকাশন। 'আবছায়া' মূলত গীতিকাব্য। এটি আমার নির্জন এককের গান। চারটি অধ্যায়ে বইটিকে সাজানো হয়েছে। জীবন, মা-বাবা, দেশ, ইসলাম ও সমাজ। এই বইয়ে ৮২টি গীতিকবিতা থাকছে।
জাফর ফিরোজ একাধারে চলচ্চিত্র পরিচালক, লেখক এবং উপস্থাপক। তাঁর নির্মিত বাংলাদেশের প্রথম ডিজিটাল শিশুতোষ চলচ্চিত্র ‘দূরবীন’। তিনি তার কাজের জন্য পেয়েছেন আন্তর্জাতিক পুরষ্কার। ইন্টারন্যাশনাল ফিল্ম ফোরাম (আইএফএফ) এর সদস্য হিসেবে বর্তমানে তিনি কাজ করছেন আন্তর্জাতিক অঙ্গনে। বাংলা সাহিত্যে অধ্যয়ন শেষ করে চলচ্চিত্রের পাঠ নিলেন মোম্বাই থেকে। চলচ্চিত্রে মাস্টার্স শেষ করে এখন চলচ্চিত্র বিষয়ে উচ্চতর গবেষণা করছেন। তাঁর প্রকাশিত প্রথম শিশুতোষ গ্রন্থ ‘খুকী ও প্রজাপতি’। ‘সালাম লিখেছে মা’ তাঁর লিখা একটি সুপরিচিত দেশাত্মবোধক গান। গানটি জাতিসংঘের ছয়টি ভাষায় গাওয়ার পর ব্যাপক সাড়া ফেলেছে। ‘আবছায়া’ তাঁর প্রথম গীতিকাব্য।
স্টাফ রিপোর্টার: পূর্ণিমা এক সময়ের হার্টথ্রব নায়িকা। মান্না, রিয়াজ এবং শাকিব খানের সঙ্গে অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন। পূর্ণিমা চ্যানেল আইতে বিভিন্ন সময়ে এসেছেন। কিন্তু সে আসাটা ছিল একেবারেই সাদামাট ...
ডেস্ক রিপোর্ট: ইউকে আর্টস কাউন্সিলের অর্থায়নে বাংলাদেশি আর্টিস্ট ডেভেলপমেন্ট এজেন্সি-বাডার সার্বিক তত্ত্বাবধানে ক্রিয়েটিভ আর্টিস্টস কমিশনের জন্য বিভিন্ন মাধ্যমের মোট ছয়জন শিল্পীকে বিজয়ী ঘোষণা করা হয়ে ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন অভিনেতা শিবা শানু এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অভিনেতা জয় চৌধুরী। শনিবার ভ ...
স্টাফ রিপোর্টার: মৃত্যুর প্রায় ৩০ বছর পর চিত্রনায়ক সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের অনুমতি বাতিল করেছেন আদালত। মঙ্গলবার ২৩ জুন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত বাদীপক্ষের আবে ...
সব মন্তব্য
No Comments