স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিত হামে কোনো মৃত্যু হয়নি। এ নিয়ে ১৫ মার্চ ২০২৬ থেকে অদ্যাবধি সন্দেহজনক হামে মোট মৃত্যু ১ হাজার ১৫২ জন এবং নিশ্চিত হামে মোট মৃত্যু ১০৫ জন। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত মোট মৃত্যু দাঁড়িয়েছে ১ হাজার ২৫৭ জনে।
সোমবার ২ নভেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনটি ১ নভেম্বর সকাল ৮টা থেকে ২ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত সময়ের তথ্যের ভিত্তিতে তৈরি।
বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগী হিসেবে ১ হাজার ৪৯২ জন শনাক্ত হয়েছেন। একই সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ৫৬ জন। এছাড়া ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ১ হাজার ৫৪৮ জন।
১৫ মার্চ ২০২৬ থেকে অদ্যাবধি দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩১ হাজার ৫০৫ জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ৬ হাজার ১৬৮ জন এবং হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন ১ লাখ ৯৭ হাজার ৫৪৮ জন। অপরদিকে এ পর্যন্ত মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২৩ হাজার ৯৯১ জন।
গত ২৪ ঘণ্টায় মৃত ৩ জনের মধ্যে বরিশাল বিভাগে ১ জন, চট্টগ্রাম বিভাগে ১ জন এবং রংপুর বিভাগে ১ জন রয়েছেন। তারা সকলেই সন্দেহজনক হাম রোগী হিসেবে চিহ্নিত ছিলেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, হামের প্রকোপ নিয়ন্ত্রণে সারাদেশে টিকাদান ও সচেতনতা কার্যক্রম জোরদার করা হয়েছে।
স্টাফ রিপোর্টার: সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৬৭৪ জন। শনিবার (৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবি ...
স্টাফ রিপোর্টার: দেশে গত ২৪ ঘণ্টায় হামে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে মোট ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ ২০২৬ থেকে এ পর্যন্ত হামে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ...
স্টাফ রিপোর্টার: সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারাদেশে মোট ৪৫৫ জনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ...
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় দেশে হামে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে মোট ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১,২৭৬ জনে। স ...
সব মন্তব্য
No Comments