আনিছ আহমেদ শেরপুর প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভারত সীমান্তবর্তী পল্লী মায়াঘাসি পাহাড়ে বন্যহাতির আক্রমনে ছমেদ আলী (৬৫) নামে এক বৃদ্ধ কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে । গতকাল মঙ্গলবার (২ আগস্ট) দুপুরের কোন এক সময় বন্যহাতির আক্রমণে এই ঘটনাটি ঘটে। এতে হাতি আতংকে রয়েছে ওই এলাকার মানুষ জন। স্থানীয় সূত্র জানায়, উপজেলার মায়াঘাসি গ্রামের বৃদ্ধ কৃষক ছমেদ আলী মায়াঘাসি পাহাড়ে গরুর জন্য ঘাস কাটতে যান। এরপর থেকে তিনি নিখোঁজ হন। সন্ধ্যা পেরিয়ে গেলেও বাড়ি ফিরেননি। পরে বাড়ির লোকজন তার সন্ধানে সন্ধ্যায় পাহাড়ে খোঁজতে গেলে পাথরছিলা পাহাড়ে হাতির পদপিষ্ট অবস্থায় রক্তাক্ত মরদেহ দেখতে পায়। খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম খোকা, বন বিভাগের লোকজনসহ সংশ্লিষ্টরা ঘটনাস্থলে ছুটে যান। পরে রাত দশটার দিকে ওই মৃতদেহ উদ্ধার করে বাড়ী আনা হয়। ধারণা করা হচ্ছে, ঘাস কাটার সময় বন্যহাতির পাল অতর্কিত তার উপর আক্রমণ চালিয়ে পদদলিত করে হত্যা করে। রক্তাক্ত মুখ থেতলানো অবস্থায় নিহতের লাশ উদ্ধার করা হয়। উল্লেখ্য, গত কয়েকদিন যাবত ভারতীয় বন্যহাতির দলটি খাদ্যের সন্ধানে মায়াঘাসি পাহাড়ের গহীন জঙ্গলে অবস্থান করছিল। প্রায়ই বন্যহাতির দলটি নালিতাবাড়ী সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী জনগণের জানমালের ব্যাপক ক্ষয়-ক্ষতি করছে।
চট্টগ্রাম অফিস: টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট পাহাড়ধস এবং বন্যায় চট্টগ্রাম, কক্সবাজার, মৌলভীবাজারসহ দেশের বিভিন্ন এলাকায় গত পাঁচ দিনে অন্তত ৩৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পাহাড়ধসে প্রাণ হা ...
সৈয়দ রাসেল আহমদ,সিলেট অফিস: সিলেট-জকিগঞ্জ সড়কে বেপরোয়া একটি পিকআপ ভ্যানের ধাক্কায় সিএনজি অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় একই পরিবারের আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।বৃহস্পতিবার রাতে গোলাপগঞ্জের ...
নড়াইল প্রতিনিধিঃ সামাজিক দায়বদ্ধতা পালনের জায়গা থেকে নড়াইলের স্থানীয় দু’টি পত্রিকা ব্যতিক্রমী এক অনুষ্ঠানের আয়োজন করেছে। আয়োজনের মধ্যে ছিল ‘মাদক নিয়ন্ত্রণে গণমাধ্যম ও সচেতন নাগরিক সমাজের ভূমিকা শ ...
ডেস্ক রিপোর্ট: গণমাধ্যমকর্মীদের পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং চাঁপাইনবাবগঞ্জের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয়ে নতুন নেতৃত্ব বেছে নিয়েছে চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্ট ফোরাম, ঢাকা ...
সব মন্তব্য
No Comments