চট্টগ্রাম অফিস: বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) চট্টগ্রাম কেন্দ্রের পর্দায় মঙ্গলবার (২৯ নভেম্বর) হতে নতুন ধারাবাহিক নাটক 'বাঘবন্দি'র সম্প্রচার শুরু হয়েছে। সপ্তাহে তিন দিন এটি দেখানো হচ্ছে। প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত সাড়ে নয়টা প্রচারিত হচ্ছে নাটকটি। ২৬ পর্বের ধারাবাহিকটি পরিচালনা করেছেন রিয়াদ বিন মাহবুব।
নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মামুনুর রশীদ অপু, রফিউল কাদের রুবেল, আব্দুল হাদি, রহিমা খাতুন লুনা, আশরাফুল করিম সৌরভ, রিতুপর্ণা সেনগুপ্ত, মো. ফোরকান, শোভরাজ চৌধুরী আইয়ুব, বাপ্পি হায়দার, অহনা, শ্রেয়সী, ইফ্রাদুল হক আবেদ, ইউনুস রানা, আবু তাহের সায়মন, কমল বড়ুয়া, মোহাম্মদ আলী, মিনা ত্রিশানা, মাইশা, রাকিব, তানবীর পিয়াল, আকিব প্রমুখ।
নাটকটি গ্রামীণ হাস্যরসে ভরপুর কমেডি নাটক। চট্টগ্রাম ও নোয়াখালীসহ বিভিন্ন ভাষার মিশেলে প্রাণবন্ত হয়েছে চিত্রনাট্যটি। রিয়াদ বিন মাহবুব বলেন, 'মূলত গ্রামীণ সমাজের এক সময়ের জনপ্রিয় খেলা 'বাঘবন্দি' নিয়ে বিভিন্ন ঘটনা আবর্তিত হয়েছে। নাটকটি দেখে দর্শক মজা পাবে এটা হলফ করে বলা যায়।'
নাটকটির সার্বিক তত্বাবধানে রয়েছেন বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানাজার (জিএম) মাহফুজা আক্তার ও প্রযোজনা করেছেন আবদুল্যা আল মামুন।
স্টাফ রিপোর্টার: রাজনীতিবিদ ও মডেল মেঘনা আলম বলেছেন, তিনি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াননি। রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে ব্যক্তিগত জীবন নিয়ে নানা অপবাদের বিষয়ে কথা বলতে গিয়ে এ দাব ...
ডেস্ক রিপোর্ট: বর্তমান প্রজন্মের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী সৈয়দ অমি আবারও হাজির হলেন নতুন গান ও মিউজিক ভিডিও নিয়ে। এবার তার সঙ্গে দ্বৈত কণ্ঠে কণ্ঠ মিলিয়েছেন তরুণ প্রজন্মের আরেক জনপ্রিয় গায়িকা আয়েশা মৌস ...
স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে রাজধানীর যাত্রাবাড়ী ও শাহবাগ থানায় দায়ের হওয়া পৃথক দুটি হত্যা মামলায় আগাম জামিন পাননি চিত্রনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিক।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ...
স্টাফ রিপোর্টার: নতুন ছবির শুটিং করতে নেপালে গিয়ে বিপাকে বড়পর্দার দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চিন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের জেরে আটকে পড়েছেন ...
সব মন্তব্য
No Comments