হ্যাপি চ্যাম্পিয়ন ও লাবণ্য রানার্স-আপ
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় শামসুন নাহার হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের স্নাতক (সম্মান) ৩য় বর্ষের শিক্ষার্থী শারমিন শিলা হ্যাপি এবং রানার্স-আপ হয়েছেন দর্শন বিভাগের স্নাতক (সম্মান) ৩য় বর্ষের শিক্ষার্থী লিমানা খন্দকার লাবণ্য। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আজ ২৫ জানুয়ারি বুধবার সকালে কেন্দ্রীয় খেলার মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
শামসুন নাহার হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. লাফিফা জামালের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় এ্যাথলেটিকস কমিটির সভাপতি অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়া ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জিনাত হুদা, শারীরিক শিক্ষা কেন্দ্রের উপদেষ্টা অধ্যাপক ড. অসীম সরকার, কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক মো. শাহজাহান আলীসহ বিভিন্ন হলের প্রাধ্যÿ এবং আবাসিক শিÿক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, যেসব শিক্ষার্থীরা ক্রীড়া, সাংস্কৃতিকসহ বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমের সাথে সম্পৃক্ত থাকে তাদের জীবন-যাপন ও উপস্থাপনায় নান্দনিকতার ছোঁয়া থাকে। এসব বিষয় ভবিষ্যতে শিক্ষার্থীদের পেশাগত জীবনে সহায়ক ভূমিকা পালন করবে এবং অন্যদের থেকে এগিয়ে রাখবে বলে তিনি উলেøখ করেন। বন্ধুত্বপূর্ণ ও পারস্পরিক শ্রদ্ধাশীল মনোভাব নিয়ে সকল ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দক্ষতা অর্জনের মাধ্যমে সমৃদ্ধ দেশ বিনির্মাণে ভূমিকা রাখার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য, শামসুন নাহার হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় মোট ২৪টি ইভেন্টে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও স্বেচ্ছাসেবকরাও অংশ নেয়।
স্টাফ রিপোর্টার: শেষ হলো ব্যালন ডি’অরের মনোনয়ন ঘোষণা। আর তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই আলোচনার কেন্দ্রে লিওনেল মেসি। ২০২৩ সালে সর্বশেষ এই পুরস্কার জেতা আর্জেন্টাইন মহাতারকা দুই বছর পর আবারও জায়গা কর ...
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের দুই দিনব্যাপী বাছাই পর্ব। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় ...
স্টাফ রিপোর্টার: মহিলা এশিয়া কাপ ২০২৬ এর গ্রুপ পর্বের হাই-ভোল্টেজ ম্যাচে লজ্জার রেকর্ড গড়ল পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার ভারতের বিপক্ষে মাত্র ৫৫ রানে অল আউট হয়ে গেছে ফা ...
স্টাফ রিপোর্টার: এশিয়ান গেমসের মঞ্চে ক্রিকেটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে গড়া দল। ২০তম এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ব ...
সব মন্তব্য
No Comments