ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি পলিটব্যুরো আজ ১৭ অক্টোবর প্রদত্ত এক বিবৃতিতে কুমিল্লার পুজামন্ডপে কোরান অবমাননার অভিযোগকে কেন্দ্র করে সারা দেশের বিভিন্ন স্থানে পুজামন্ডপ, প্রতিমা, মন্দির ভাংচুর ও সংখ্যালঘু সম্প্রদায়ের ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়ীঘর আক্রমণের প্রতিবাদে এবং সরকার ও আইনশৃংখলা কর্তৃপক্ষ কর্তৃক কঠোর ব্যবস্থা গ্রহণের দাবিতে আগামী ২৩ অক্টোবর শনিবার হিন্দু- বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদের ৬ ঘন্টার অনশন ও গণঅবস্থানের কর্মসূচির প্রতি সংহতি জানিয়েছে। বিবৃতিতে এ ধরণের অন্যায় ও অপরাধমূলক তৎপরতার বিরুদ্ধে জনমত সৃষ্টি ও রাজনৈতিক সমাজিক প্রতিরোধ গড়ে তুলতে সকল অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাজনৈতিক দল ও গোষ্ঠী, সামাজিক সংগঠন, নাগরিক সমাজকে ঐক্যবদ্ধ হয়ে একযোগে কাজ করতেও আহবান জানিয়েছে ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো। ওয়ার্কার্স পার্টির বিবৃতেতে বলা হয় দুর্গাপুজার আষ্টমীর দিন এই ঘটনাবলির পর নবমী, দশমী ও পুজা শেষ হয়ে যাওয়ার পরও একাদশীতে দেশের বেশ কিছু জায়গায় মন্দির ভাঙচুর ও সাম্প্রদায়িক সহিংসতার যে ঘটনা ঘটেছে তাতে বিচ্ছিন্ন বিষয় বলে আখ্যায়িত করা যায় না। খুবই পরিকল্পিতভাবে এসব ঘটনা ঘটানো হয়েছে এবং এখনও অব্যাহত রাখা হয়েছে। ওয়ার্কার্স পার্টির বিবৃতিতে বিভিন্ন জেলায় বিশেষ করে চৌমুহনীতে আইনশৃংখলা রক্ষাকারির ভূমিকা সম্পর্কে বলা হয় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রীর সুস্পষ্ট নির্দেশ সত্বেও তাদের নিশ্চেষ্ট ভূমিকা প্রশ্ন সৃষ্টি করেছে। বিবৃতিতে বলা হয় শর্ষের মধ্যে ভুত থাকলে সেই শর্ষে দিয়ে ভুত তাড়ানো যায় না। ওয়ার্কার্স পার্টির বিবৃতিতে ক্ষমতাসীন ও বিরোধী রাজনৈতিক দলকে পরস্পরের প্রতি দোষারোপের রাজনীতি ছেড়ে এই সাম্প্রদায়িক ঘটনাবলির পিছনের ষড়যন্ত্রের প্রকৃত শক্তিকে চিহ্নিত করা, দলমত না দেখে দোষাী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তিদানের আহবান জানান হয়।
ডেস্ক রিপোর্ট: বিশ্ব পরিমণ্ডলে এককেন্দ্রিক আধিপত্য ও যুদ্ধের অবসান ঘটিয়ে সকল রাষ্ট্রের সমঅধিকার, মর্যাদা ও সমান অংশগ্রহণ নিশ্চিত করার সময় এসেছে বলে মনে করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। বিশ ...
ডেস্ক রিপোর্ট: সরকারি চাকরিতে অযৌক্তিকভাবে ভাইভা নম্বর বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ যুব ফ্রন্ট।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে সংগঠনের আহ্বায়ক রাশেদ শাহরিয়ার এই দাবি জানান। ...
স্টাফ রিপোর্টার: প্রতারণার মামলায় জামিন পেয়ে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিদিশা সিদ্দিক। তিনি প্রয়াত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ফেসবুকে সুইসাইড নোট দেখে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতা ও জাতীয় পিপলস অ্যাকশন (এনপিএ)-এর কেন্দ্রীয় সদস্য মেঘমল্লার বসুকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করেছেন শিবিরের কেন্দ্ ...
সব মন্তব্য
No Comments