মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
ডেস্ক রিপোর্ট: চট্টগ্রাম বন্দরের লালদিয়া কনটেইনার টার্মিনাল ও পানগাঁও নৌ টার্মিনাল বিদেশি অপারেটরের কাছে ইজারা দেওয়ার চুক্তির প্রতিবাদে মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
আজ ১৭ নভেম্বর সোমবার ঢাকার শাহবাগে ‘বন্দর রক্ষা ও করিডোর বিরোধী আন্দোলন’- এর ব্যানারে আয়োজিত এই মশাল মিছিল শেষে বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ইন্টেরিম সরকার ক্ষমতায় আসার পর থেকেই আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি দেশের লাভজনক প্রতিষ্ঠান চট্টগ্রামের লালদিয়া বন্দর বিদেশি কোম্পানির কাছে ইজারা দেওয়ার পাঁয়তারা করছিল। সরকার জনগণের মতামত ও বাঁধাকে উপেক্ষা করে দ্রুতগতিতে ও অস্বচ্ছ প্রক্রিয়ায় চুক্তি সম্পাদিত করেছে। এতে করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পরবে। নেতৃবৃন্দ বলেন, দীর্ঘমেয়াদী এ ইজারা চুক্তির ফলে দেশের বাণিজ্য, শ্রমবাজার ও অর্থনীতিতে দীর্ঘমেয়াদি ক্ষতির ঝুঁকি তৈরি করবে।
বক্তারা আরো বলেন, যদি সরকার এই দেশবিরোধী চুক্তি থেকে সরে না আসে তাহলে ইউনুসের অবস্থাও হাসিনার মতোই হবে। তাদের প্রভু আমেরিকাও তার গদি রক্ষা করতে পারবে না। বক্তাগণ অনতিবিলম্বে দেশবিরোধী এই চুক্তি থেকে সরে আসতে হবে।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি মুক্তা বাড়ৈ এর সভাপতিত্বে ও ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন উদীচীর সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে, বাংলাদেশ হকার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক সেকান্দার হায়াত, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির সাধারণ সম্পাদক অর্ণব সরকার, যুব ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক শাহিন ভুঁইয়া, ছাত্রলীগ (বিসিএল) সভাপতি গৌতম শীল, ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন, ছাত্রলীগ (বিসিএল) সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান প্রমুখ নেতৃবৃন্দ।
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
স্টাফ রিপোর্টার: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) দায়ের করা অভিযোগের প্রকৃত ঘটনাপ্রবাহ, সরকা ...
স্টাফ রিপোর্টার: সরকার একের পর এক প্রতিশ্রুতি ভঙ্গ করে জনগণের সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বিজয়নগরস্থ বিজয়-৭১ চত্বরে জাতী ...
সব মন্তব্য
No Comments