ফরিদপুর (পাবনা) প্রতিনিধি: গত ১ জানুয়ারী ফরিদপুরে বই উৎসব পালিত হয়। বনওয়ারীনগর সরকারি সি.বি.পি উচ্চ বিদ্যালয়ে বই উৎসবে উপজেলার ৮টি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এই বই বিতরণ করে শিক্ষার্থীদের মাঝে হাসি ফুটানো হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোছা: শিরিন সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক গোলাম হোসেন। অন্যান্যদের মধ্যে উপজেলা ভাইস চেয়ারম্যান নূরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহফুজুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম, বনওয়ারীনগর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন, বনওয়ারী নগর ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ (ভার:) শরিফুল ইসলাম, বনওয়ারীনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম. আব্দুর রব প্রমুখ। অনুষ্ঠানটি সার্বিক ভাবে তত্ত¡াবধান করেন বনওয়ারীনগর সরকারি সি.বি.পি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান তারিক। অনুষ্ঠানটি সঞ্চালন করেন সহকারী শিক্ষক রফিকুল ইসলাম। অনুষ্ঠানে শিক্ষার্থীদের সাথে শতাধিক অভিভাবক উপস্থিত ছিলেন। এছাড়া দিঘলীয়া এ,জেড স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শাহাদত হোসেন, নজরুল-আফজাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান দুলাল, খাগরবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু বাসেদ, ডেমরা হাজী জয়েন উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল খালেক, পুংগলী মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক শফিকুল হায়দার, ফরিদপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলাল উদ্দিন, বাদাল বীণাপাণি এস.সি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিছুর রহমান, বিএলবাড়ি আলহাজ¦ আবুল হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গফুর প্রমুখ স্ব স্ব বিদ্যালয়ে বই উৎসব উদ্বোধন করেন। ফরিদপুর উপজেলার সকল মাদ্রাসা এবং বিদ্যালয়ে বই উৎসব পালিত হয়।
খুলনা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে অবৈধভাবে সার মজুদের অভিযোগে এক ইউপি সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে ২৮ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই ইউপি সদস্যকে ৫ হাজার টাকা জরি ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিন খান সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। মঙ্গলব ...
সাতক্ষীরা প্রতিনিধি: নারীদের কারিগরি প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলে অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে সাতক্ষীরায় স্থানীয় নেতা ...
সব মন্তব্য
No Comments