স্টাফ রিপোর্টার: রাজধানীর পল্লবী থানা এলাকায় বিদেশী পিস্তল, ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলিসহ একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পল্লবী থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম- ১। মোঃ ইউসুফ আলী (৪৫)।
ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এতথ্য জানিয়েছেন।
বুধবার (১৪ জানুয়ারি ২০২৬) রাত আনুমানিক ১২:০৫ টায় পল্লবী থানাধীন সেকশন-১১ বাউনিয়াবাদ এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
পল্লবী থানা সূত্রে জানা যায়, বুধবার রাতে পল্লবী থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে পল্লবী থানাধীন সেকশন-১১ বাউনিয়াবাদ এলাকার হ্যাভেন সিটির পশ্চিম পাশে অস্ত্র ও গুলিসহ একজন অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলিসহ ইউসুফ আলীকে গ্রেফতার করা হয়। এ সংক্রান্তে গ্রেফতারকৃতের বিরুদ্ধে পল্লবী থানায় একটি অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
মোঃ মহশীন আলী: প্রায় এক যুগ পর রাণীশংকৈলে একজন ভালো সহকারী কমিশনার (ভূমি) পেয়েছে উপজেলাবাসী। তিনি জনাব মো. মুজিবুর রহমান। একজন সৎ, সুদক্ষ, কর্মপরায়ণ ও নিষ্ঠাবান কর্মকর্তা হিসেবে তার কর্মগুণে ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : পরকীয়ার সম্পর্কে ভ্যান চালকের স্ত্রীকে ভাগিয়ে নেয়ার ঘটনায় সৃষ্ট বিরোধের জেরধরে নৃশংস হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।সুমন সিকদার (৩৮) নামের ভ্যান চালককে এক যুবদল কর্মীসহ তার সহযোগির ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসে গলায় ফাঁস লাগানো অবস্থায় পুলিশ সদস্যর স্ত্রী রুনা আক্তারের (২৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বরিশাল নগরীর ২২ নম্বর ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে বাবার মৃত্যুর সংবাদ পেয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ছেলে নূর আলম জিকু (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১ জন।বুধবার (১০ সেপ্টেম্বর) র ...
সব মন্তব্য
No Comments