ডেস্ক রিপোর্ট: অসুস্থ কন্যার প্রিয় বিড়ালছানাটা ভয়ে কাঁটা হয়ে ঘরের বাইরের গ্রিলের ওপরের অংশে আটকে আছে। অফিসফেরত বাবা নিজের বয়স ভুলে দিব্যি গ্রিল বেয়ে ওপরে উঠে তাকে নামিয়ে আনলেন। মানুষটির বয়স কত, জানেন? ৬৫। বাস্তব জীবনের এক অতুলনীয় ভালোবাসার দৃষ্টান্ত দিয়েই শুরু করলাম। সরকারি চাকরি থেকে অবসর গ্রহণের পরে ঘরকুনো হয়ে বসে থাকেননি, বেসরকারি একটা প্রতিষ্ঠানে কাজ করে যাচ্ছেন।
৫০ বছর অবশ্যই একটি মাইলফলক। জীবনপথের একটা বড় অংশ পেরিয়ে আসা। বয়স বাড়ছে, যুগ বদলাচ্ছে, প্রজন্মান্তরে নিজেকে বেখাপ্পা মনে হচ্ছে? জীবনজুড়ে যে প্রজন্মের জন্য খাটাখাটুনি করলেন, তাদের মাঝে আপনিই তো হতে পারেন চিরতরুণ। জীবনের কর্তব্যকর্মের অনেকটাই হয়তো পালন করা সারা। তবে গড়পড়তা বাঙালি আবার পরিবার-পরিজনের খেয়াল রাখতে রাখতে নিজের যত্ন নিতে বেমালুম ভুলে যান। সেটি শরীরে আর কতই–বা সইবে বলুন!
সুস্থতার সঙ্গে আপস নয়
সুস্থ থাকুন। জীবনের সব কর্তব্যকর্ম নিশ্চয়ই সমাপ্ত নয়? কর্মস্থলেও এখনো আপনার প্রয়োজন ফুরায়নি। নিজের জীবনের সাধ-আহ্লাদও থাকতে পারে বাকি। সুস্থতার জন্য নিয়মমাফিক জীবনযাপন আবশ্যক। সময়মতো খাওয়া, সময়মতো বিশ্রাম আর নিয়মমাফিক শরীরচর্চা করা চাই।
বয়স বাড়ে মনে। তাই মন থেকে বুড়িয়ে যাবেন না। বয়স বাড়ার অর্থ জীবনের অন্য একপর্যায়ে পদার্পণ। একে নেতিবাচকভাবে নেবেন না। শরীরটা ‘ফিট’ থাকলে সবই পারবেন। মনও রাখুন প্রফুল্ল। জীবনকে আপনি দিয়েছেন বিস্তর। এবার নিজের জন্য বাঁচুন। ছবি আঁকা, বই পড়া, লেখালেখি (হতে পারে সেটা প্রতিদিনের ডায়েরি লেখা), আবৃত্তি, বাগান করার মতো যেকোনো মননশীল কাজে সময় দিন।
স্বাস্থ্যকর জীবনযাপন
খাদ্যাভ্যাস হোক সুষম। শাকসবজি, মৌসুমি ফলমূল এবং পর্যাপ্ত পানি পান করুন। চিনি ছাড়া চা-কফি (তবে অতিরিক্ত নয়) এবং দুধ খেতে পারেন। চিনিমিশ্রিত পানীয় আপনার জন্য বর্জনীয়। পাতে বাড়তি লবণ নেবেন না। লাল মাংস এড়িয়ে চলুন। ডিমের সাদা অংশ রোজ খেলেও কুসুম রোজ নয়। কিডনির সমস্যা বা ডায়াবেটিস থাকলে অবশ্য খাদ্যতালিকা ভিন্ন।
কেবল রোগ হলেই চিকিৎসকের কাছে যাবেন? তা নয়। কোনো উপসর্গ না থাকলেও প্রতিবছরই কিছু পরীক্ষা-নিরীক্ষা করাতে হয়। ৪০ পেরোলেই করা উচিত আর ৫০–এর পর তো মাস্ট। অনেকে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসে ভোগেন, কারও বাড়ে কোলেস্টেরল। এ ধরনের দীর্ঘমেয়াদি রোগে চিকিৎসার পাশাপাশি ফলোআপও জরুরি (নির্দিষ্ট সময় অন্তর চিকিৎসকের পরামর্শ এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা)। কোনো কিছুর উপসর্গও থাকতে পারে শরীরে, তাই চেকআপে থাকুন। ডায়াবেটিস হলে বেশি বেশি খাবার বা পানি খেতে পারেন, প্রস্রাবও হতে পারে বেশি, ক্ষত নিরাময়েও সময় লাগতে পারে বেশি। প্রস্রাবের চাপে হয়তো রাতে ঘুম ভাঙছে বারবার—প্রোস্টেটগ্রন্থির সমস্যা কিংবা ডায়াবেটিস দায়ী হতে পারে। উপসর্গ বিব্রতকর হলেও চিকিৎসকের কাছে যান, চিকিৎসা নিন, নিজের ভেতর লুকিয়ে রাখলে দিনে দিনে বাড়বে বই কমবে না। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবন করবেন না। দীর্ঘ মেয়াদে ভিটামিনজাতীয় ওষুধ কিংবা গ্যাসের ওষুধ সেবন করবেন না।
প্রথমআলো
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘন্টায় দেশে হামে আক্রান্ত হয়ে মোট ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১ জন এবং সন্দেহজনক হামে ৪ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম ও ইমার্জেন্সি অপারেশন ...
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় দেশে হামে সন্দেহজনক মৃত্যু হয়েছে ৩ জনের। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় মোট মৃত্যু ৩ জন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।স্ ...
স্টাফ রিপাের্টার: স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, ০৯ জুলাই সকাল ৮টা থেকে ১০ জুলাই সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামে আক্রান্ত হয়ে সন্দেহজ ...
ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। তাদের দুজনই সন্দেহজনক হাম রোগী ছিলেন। এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত স ...
সব মন্তব্য
No Comments