বিশেষ প্রতিনিধি | শ্রীমঙ্গল: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রণালয় ও গণগ্রন্থাগার অধিদপ্তর-এর সহায়তায় বিশ্বসাহিত্য কেন্দ্র কর্তৃক পরিচালিত ভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্প (দ্বিতীয় সংশোধিত) সামাজিক-সাংস্কৃতিক কার্যক্রমের অংশ হিসেবে শ্রীমঙ্গল উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ে সাধারণ জ্ঞান (কুইজ) প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ জানুয়ারি ২০২৪) দুপুর ১ ঘটিকায় অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় উক্ত স্কুলের ৬ষ্ঠ শ্রেণির ৯৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
ভ্রাম্যমাণ লাইব্রেরির মৌলভীবাজার ইউনিটের লাইব্রেরি কর্মকর্তা মো. রবিউল আলমের পরিচালনায় এ কার্যক্রমে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক, বিশ্বসাহিত্য কেন্দ্রের সংগঠক, সাপ্তাহিক নতুন কথা’র বিশেষ প্রতিনিধি, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান, ভ্রাম্যমাণ লাইব্রেরি কার্যক্রম (কর্মসূচি ও মনিটরিং)-এর সহকারী পরিচালক মোঃ নুরুজ্জামান।
এছাড়াও সার্বিক সহযোগিতা করেন ডিপিসি বাংলা টিভি'র বিশেষ প্রতিনিধি পারভেজ হাসান এবং ভ্রাম্যমাণ লাইব্রেরি'র গাড়ি চালক মো. শামিম আহমেদ ডালিম।
স্টাফ রিপোর্টার: মারধর, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির একদিন পরই আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরীমনি।বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) দুপুরে শুনানি শেষে ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার খালিয়াজুরীর হাওড়ঘেরা জনপদ বল্লী গ্রামে জন্ম তাঁর। শৈশব-কৈশোর কেটেছে হাওড়ের প্রকৃতি, মানুষের জীবনযাপন ও লোকজ সংস্কৃতির আবহে। সেই শেকড়ের টান আর সংগীতের প্রতি গভীর ভালোবাস ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: গ্রামবাংলার চিরায়ত ঐতিহ্য নৌকা বাইচকে ঘিরে উৎসবের নগরীতে পরিণত হয় বরিশালের উজিরপুর। ঢাকঢোলের বাদ্য, বৈঠার ছন্দ আর লাখো দর্শকের উচ্ছ্বাসে শনিবার (৩১ অক্টোবর) মুখরিত হয় ...
স্টাফ রিপোর্টার: ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় নায়িকা সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম মারা গেছেন। মঙ্গলবার (২৮ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর মগবাজারের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থ ...
সব মন্তব্য
No Comments