স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে সমর্থন জানিয়ে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন পাঁচজন প্রার্থী।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আবদুস সালাম।
সরে দাঁড়ানো প্রার্থীরা হলেন—টেলিভিশন প্রতীকের আবুল কালাম আজাদ, মোরগ প্রতীকের কাজী এনায়েতউল্লাহ, আনারস প্রতীকের মো. রাশেদ আহমেদ, ডাব প্রতীকের শামীম আহমদ এবং আপেল প্রতীকের মঞ্জুর হুমায়ুন।
আবদুস সালাম জানান, সাইকেল প্রতীকের তপু রায়হান এবং আপেল প্রতীকের মঞ্জুর হুমায়ুন ঢাকার বাইরে অবস্থান করায় তারা টেলিফোনে ধানের শীষ প্রতীকের প্রার্থীকে সমর্থনের কথা জানিয়েছেন। এছাড়া মোরগ প্রতীকের কাজী এনায়েতউল্লাহ আগেই প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন বলে তিনি উল্লেখ করেন।
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত টেলিভিশন প্রতীকের সাবেক প্রার্থী আবুল কালাম আজাদ বলেন, দেশের স্বার্থে জাতীয়তাবাদী শক্তির ঐক্য প্রয়োজন। তিনি দাবি করেন, রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে বৃহত্তর স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ডাব প্রতীকের প্রার্থী শামীম আহমদ বলেন, দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে তিনি ধানের শীষ প্রতীকের পক্ষে অবস্থান নিয়েছেন। যারা তাকে ভোট দিতে চেয়েছিলেন, তাদের প্রতি তিনি সংশ্লিষ্ট প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
ঢাকা-১৭ আসনে এই সমর্থন ঘোষণার ফলে নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যুক্ত হয়েছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা। তবে এ বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
রংপুর অফিস: গণভোটের গণরায় বাস্তবায়ন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, সীমান্ত হত্যা ও পুশ-ইন বন্ধ এবং জনদুর্ভোগ নিরসনের দাবিতে রংপুরে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে রংপুর ...
স্টাফ রিপোর্টার: সদ্য প্রয়াত জাসদের প্রতিষ্ঠাকালীন নেতা, স্বাধীনতা সংগ্রামী ও বীর মুক্তিযোদ্ধা, সাবেক এমপি জননেতা মোশাররফ হোসেনের শোকসভা আজ শনিবার বিকাল ৪টায় নগরীর শহীদ কর্নেল তাহের মিলনায়তনে অনুষ্ঠি ...
স্টাফ রিপোর্টার: শোষন ও লুটপাট করে যারা পালিয়ে যায় দেশের সেসব শত্রুদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। ‘জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপ ...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সরোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছেন হাই কোর্ট। বৃহস্পতিবার (৯ জুলাই) বিচারপতি ফাহমিদা কাদের ও ব ...
সব মন্তব্য
No Comments