ডেস্ক রিপোর্ট : রোহিঙ্গা ইস্যুতে ফিনল্যান্ড বাংলাদেশের পাশে থাকবে বলে জানিয়েছেন সেদেশের পররাষ্ট্রমন্ত্রী পেক্কা হাভিস্তো। গতকাল বাহরাইনের মানামায় ১৮তম আইআইএসএস মানামা সংলাপের দ্বিতীয় দিনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এর সাথে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এ বিষয়ে আশ্বস্ত করেন। ফিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গা নাগরিকদের বাংলাদেশে আশ্রয় প্রদান এবং মানবিক সহায়তা অব্যাহত রাখার জন্য বাংলাদেশ সরকারের প্রশংসা করেন।
বৈঠকে ফিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে টিকা কার্যক্রমের সফল বাস্তবায়নের মাধ্যমে কোভিড-১৯ মোকাবিলা এবং বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়নে গৃহীত পদক্ষেপের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেন।
বাংলাদেশ ও ফিনল্যান্ডের দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদারের ওপর গুরুত্বারোপ করে দুদেশের পররাষ্ট্রমন্ত্রী আন্তর্জাতিক ফোরামে বহুপাক্ষিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে পারস্পরিক সমর্থন ও সহযোগিতা অব্যাহত রাখার কথাও পুনর্ব্যক্ত করেন।
ফিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের উদ্যোগের প্রশংসা করেন। এ প্রেক্ষিতে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন সবুজ শক্তি বা গ্রিন এনার্জির বিষয়ে ফিনল্যান্ডের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন এবং এক্ষেত্রে বাংলাদেশকে দক্ষতা ও প্রযুক্তি দিয়ে সহযোগিতার আহ্বান জানান।
বৈঠকে উভয় পররাষ্ট্রমন্ত্রী রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সারাবিশ্বে খাদ্য ও জ্বালানি সংকটসহ দ্রব্য মূল্যবৃদ্ধির কথা উল্লেখ করে বলেন, এ যুদ্ধের ফলে মূলত সারাবিশ্বের সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। উভয় পররাষ্ট্রমন্ত্রী ক্ষতিগ্রস্ত সকল দেশের জনগণের কল্যাণে অনতিবিলম্বে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিসমাপ্তির ওপর গুরুত্বারোপ করেন।
স্টাফ রিপোর্টার: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছেছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির ...
পিরোজপুর অফিস: যুক্তরাজ্যের কেন্টের রামসগেট শহরের মেয়র পদে টানা পঞ্চমবার নির্বাচিত হয়ে নতুন রেকর্ড গড়েছেন পিরোজপুরের পুত্রবধূ রৌশন আরা দোলন। বুধবার ৬ মে স্থানীয় সময় সন্ধ্যায় কাউন্সিলরদের বার্ষিক সভায় ...
স্টাফ রিপোর্টার: লেবাননের বৈরুতে বিমান হামলায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া বাংলাদেশি নারী কর্মী দিপালী আক্তারের মরদেহ দেশে ফিরেছে।বৃহস্পতিবার রাত ১১টা ১৭ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্ল ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবৈধভাবে অবস্থান করা বাংলাদেশি নাগরিকদের দেশে ফেরত পাঠাতে ঢাকার সহযোগিতা চেয়েছে ভারত। বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রনধীর জয়সওয়াল এ তথ্য জানান। ...
সব মন্তব্য
No Comments