দৌলতপুর (কুষ্টিয়া) দৌলতপুর : কুষ্টিয়ার দৌলতপুরে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে আড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দীন (৫৮) আহত হয়েছেন। রোববার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার আড়িয়া ইউনিয়নের কালিদাশপুর বিলপাড়া এলাকায় হামলার এ ঘটনা ঘটে। আহত ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, চেয়ারম্যান হেলাল উদ্দীন ব্যাক্তিগত কাজ শেষে কালিদাসপুর বাজার থেকে পায়ে হেটে নিজ বাড়ি ফিরছিলেন। বিলপাড়া এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেল যোগে দু’জন সন্ত্রাসী পেছন থেকে হেলাল উদ্দীনকে ছুরি দিয়ে আঘাত করে দ্রুত পালিয়ে যায়। এসময় হেলাল উদ্দীন মাটিতে লুটিয়ে পড়েেল স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন।
দৌলতপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আড়িয়া ইউনিয়নের বাসিন্দা ফিরোজ আল মামুন জানান, চেয়ারম্যান হেলাল উদ্দীনের আঘাত খুব গুরুতর না হলেও কিছুটা রক্তক্ষরণ হয়েছে। শরীরে ডায়াবেটিস থাকায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে।
দৌলতপুর থানার ওসি এস এম জাবীদ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছুরিকাঘাতে আড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দীন আহত হয়েছেন। তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। কারা এ ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে তদন্ত করা হচ্ছে।
উল্লেখ্য, আড়িয়া ইউনিয়নের লালনগর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যনেজিং কমিটির নির্বাচন নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের লোকজনদের সাথে বিরোধ চলছিল। এ ঘটনার জের হিসেবেও হামলা হতে পারে বলে স্থানীয়দের অভিমত।
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ মতিউর রহমান মোল্লা (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কাঠালিয়া থানা ...
মো. মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং টেকসই পানিসম্পদ নিশ্চিতকরণের লক্ষ্যে দেবহাটা উপজেলা পানি কমিটির নিয়মিত ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ৮ সেপ ...
মহাসিন মিঞা লিটন , বরিশাল অফিস: বরিশালের উজিরপুরে প্রায় ৬ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত ধামুরা-শোলক ব্রিজের অ্যাপ্রোচ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।আজ ৮ সেপ্টেম্বর সকাল ১০টায় ধামুরা ব ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নিরাপদ খাদ্য নিশ্চিত ও মোড়কজাত খাদ্যে সঠিক এবং পূর্ণাঙ্গ তথ্য সংবলিত লেবেল ব্যবহারের দাবিতে নাটোর জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে লিখিত চিঠি দিয়েছে কসমস (KASMAS)।রোববার (১৬ আ ...
সব মন্তব্য
No Comments