জনতার পার্লামেন্টে মানুষের সমস্যার কথা শুনলেন তাসলিমা আখতার
স্টাফ রিপোর্টা: আজ বুধবার ২৮ জানুয়ারি ২০২৬ ঢাকার ২টি আসনে মানসম্মত শিক্ষা ও স্বাস্থ্যসেবা, জনগণের দুর্ভোগ কমানোর জন্য সরাসরি জনপ্রতিনিধিদের সাথে কথা বলার ব্যবস্থা, সন্ত্রাস-চাঁদাবাজি রোধে কার্যকর পদক্ষেপসহ বিভিন্ন জনমুখী অঙ্গীকার নিয়ে প্রচারণা চালাচ্ছেন গণসংহতি আন্দোলন-জিএসএ মনোনীত প্রার্থীরা। ঢাকা-৩ আসনে বাচ্চু ভূঁইয়া ও ঢাকা-১২ আসনে তাসলিমা আখতার ভোটারদের দুয়ারে দুয়ারে যাচ্ছেন পরিবর্তনের বার্তা নিয়ে।
আজ ঢাকা-৩ আসনের অন্তর্গত কেরানীগঞ্জের জিনজিরা ইউনিয়নের ১, ৬, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে প্রচারণা চালান গণসংহতি আন্দোলন মনোনীত মাথাল মার্কার প্রার্থী বাচ্চু ভূঁইয়া। প্রচারণা চলাকালে বাচ্চু ভূঁইয়া বলেন, কেরানীগঞ্জের মানুষ ঢাকায় থেকেও ঢাকার অন্যান্য এলাকার মতো নাগরিক সুযোগ-সুবিধা পায় না। বারবার এখানকার জনপ্রতিনিধিরা মানুষের কাছে দেওয়া অঙ্গীকার ভঙ্গ করেছেন। চুরি, দুর্নীতি, লুটপাটে নিমজ্জিত থেকে মানুষকে মৌলিক চাহিদা থেকেও বঞ্চিত করেছেন তারা। কেরানীগঞ্জের মানুষের জন্য মানসমত শিক্ষা ও স্বাস্থ্যসেবার ব্যবস্থা করা আমাদের প্রথম কাজ হবে। কেরানীগঞ্জের মানুষকে শিক্ষা-স্বাস্থ্যে আর বঞ্চিত রাখা যাবে না।
আজ ঢাকা-১২ আসনের অন্তর্গত শেরেবাংলা নগরের পাকা মার্কেটের সামনে গণসংহতি আন্দোলন মনোনীত মাথাল মার্কার প্রার্থী তাসলিমা আখতারের উদ্যোগে আয়োজিত ‘জনতার পার্লামেন্ট’ প্ল্যাটফর্মের নিয়মিত কর্মসূচিতে স্থানীয় মানুষ অংশ নেন ও তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এলাকার রাস্তা-ঘাটের বেহাল দশা, সুলভ মূল্যে সুপেয় পানি, বর্জ্য ব্যবস্থাপনা ও শিশুদের খেলাধুলার জায়গা নিয়ে কথা বলেন এলাকাবাসী।
গত ২৫ জানুয়ারি থেকে ঢাকা-১২ আসনের বিভিন্ন জায়গায় ‘জনতার পার্লামেন্ট’ বসিয়ে স্থানীয়দের সাথে মতবিনিময় করছেন তাসলিমা আখতার। আজকের কর্মসূচিতে তিনি বলেন, ঢাকা-১২ আসনের মানুষের সাথে কথা বলে আমরা বহুবিধ সমস্যা ও দুর্ভোগের কথা শুনছি। ইতিমধ্যে আমরা আমাদের খসড়া ১২ দফা ইশতেহারে এই আসনের জন্য প্রয়োজনীয় নাগরিক সুবিধা নিয়ে পরিকল্পনা জানিয়েছি। প্রতিদিন আমাদের কর্মসূচিতে যেসব চাওয়া-পাওয়ার কথা মানুষ জানাচ্ছেন, সেগুলোও আমরা আমাদের ইশতেহারে অন্তর্ভুক্ত করব। তিনি বলেন, নির্বাচিত হলে জনপ্রতিনিধিরা যেন জনগণের কাছে জবাবদিহি করেন সে অধিকার আদায়ে এবারের নির্বাচনে যোগ্য প্রার্থীদের ভোট দিয়ে নিজেদের অধিকার আদায় করে নেওয়া আমাদের সবার দায়িত্ব।
উজিরপুর প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে উজিরপুর পৌর বিএনপির নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছে।১৩ জুলাই সোমবার জাতীয়তাবাদী দল বিএনপি'র চেয়ারপার্সন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচজনের পরিচয় শনাক্ত হয়েছে। শনিবার (১১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে তাদের পরিচয় নিশ্ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো:: বরিশালের মেহেন্দিগঞ্জে লুডু খেলাকে কেন্দ্র করে শাকিল পন্ডিত (২৪) নামের এক যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত ঘাতক সাইদুল মাতাব্বরকে আটক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে ৫ বছর বয়সী মেয়েকে সঙ্গে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়ার ঘটনায় মা লাকি আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১১ জুলাই) রাতে নলছিটি থানায় তার বিরুদ্ধে সন্তানকে হত্য ...
সব মন্তব্য
No Comments