দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ৯জন বাংলাদেশীকে পুশ-ইন করেছে বিএসএফ। পুশ-ইন করা বাংলাদেশীদের হেফাজতে নিয়েছে বিজিবি। শনিবার ( ৩১ মে ) সকাল ১০টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ভাগজোতঘাট এলাকা থেকে তাদের আটক কর হেফাজতে নেয় বিজিবি। আটক বাংলাদেশীদের বাড়ি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি ও নাগেশ^রী উপজেলায় বলে জনাগেছে। সীমান্ত পিলার ১৫৪ হতে ৩ কি. মি. বাংলাদেশ অভ্যন্তরে ভাগজোতঘাট এলাকা থেকে তাদের আটক করে আশ্রয়ন বিওপি’র টহল দল।
বিজিবি সূত্র জানায়, শুক্রবার (৩০ মে) রাতে ৯জন বাংলাদেশীকে ভারতের জলঙ্গি থানার নিকটবর্তী একটি বিএসএফ ক্যাম্পে নিয়ে যায় বিএসএফ। সেখানে থেকে কাঁটাতারবিহীন চরাঞ্চলীয় সীমান্ত দিয়ে রাত ১২.৩০টায় বাংলাদেশে প্রবেশ করানো হয়। বাংলাদেশে প্রবেশের পর তারা পায়ে হেঁটে ও ভাড়ায় মোটরসাইকেলে ভাগজতঘাট এলাকায় উপস্থিত হলে তাদের আটক করে মহিষকুন্ডি ক্যাম্পে নেওয়া হয়।
বিষয়টি বিজিবি গুরুত্বের সাথে নিয়ে ভারতের সংশিøষ্ট থানা ও বিএসএফের সাথে যোগাযোগ করে। পরে গতকাল শনিবার সকাল ১০.৩০টায় সীমান্ত পিলার ৮৫/১০-এস এর নিকটবর্তী স্থানে ৪৭ বিজিবি চরচিলমারী কোম্পানি ও প্রতিপক্ষ ১৪৬ বিএসএফ ব্যাটালিয়নের জলঙ্গি কোম্পানি কমান্ডারের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি পুশ-ইনের বিষয়ে প্রতিবাদ জানালে বিএসএফ পুশ-ইন এ জড়িত থাকার বিষয়টি অস্বীকার করে। তবে ভবিষ্যতে এমন ঘটনা ঘটলে আইনি প্রক্রিয়ার মাধ্যমে হ¯Íাান্তর নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করে।
পুশ-ইন করা আটক বাংলাদেশীদের মধ্যে রয়েছেন কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার বড়ভিটা গ্রামের মো. এনামুল হক (৪২), স্ত্রী মোছা. শেফালী খাতুন (৩৫), ছেলে মো. লিটন (১৭), মো. আবু বক্কর সিদ্দিক (১৪) ও মেয়ে মোছা. খুশি খাতুন (১১) এবং নাগেশ^রী উপজেলা কুটিবামনডাংগা গ্রামের মো. সাইফুল ইসলাম (৬৫), স্ত্রী মোছা. রিমা (৫৫), মেয়ে মোছা. তাছলিমা (১৪), ছেলে মো. আব্দুল হামিদ (৯)।
এরা ৪ বছর আগে অবৈধভাবে ভারতে গিয়েছিল। তারা দীর্ঘদিন ধরে ভারতের দিলিø রাজ্যের উত্তর-পশ্চিম দিলিø জেলার রামপুরা থানা এলাকায় ইটভাটায় শ্রমিক হিসেবে কর্মরত ছিল। সম্প্রতি ভারতের অভ্যন্তরে অবৈধ বাংলাদেশি নাগরিকদের বিরুদ্ধে ধরপাকড়ের ঘটনা বেড়ে যাওয়ায় এবং আত্মসমর্পণকারীদের বিরুদ্ধে কোনো হয়রানি না করার সরকারি ঘোষণায় উৎসাহিত হয়ে নিজেরাই স্থানীয় পুলিশের সাথে যোগাযোগ করে স্বেচ্ছায় দেশে ফেরার অভিপ্রায় ব্যক্ত করে।
অনুপ্রবেশকারী আটকের বিষয়ে ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনাযক লে. কর্ণেল মাহবুব মুর্শেদ রহমান জানান, বাংলাদেশের অভ্যন্তর ভাগজোতঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়েছে। বিষয়টি এমন না, যেহেতু সীমান্ত এলাকা থেকে দুরে তাই পুশইন কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।
পরে তাদের দৌলতপুর থানায় সোপর্দ করার প্রস্তুতি চলছে বলে বিজিবি সূত্র নিশ্চিত করেছে।
ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় ডোরড্যাশের খাবার সরবরাহ করতে গিয়ে দুর্বৃত্তদের গুলিতে প্রাণ হারিয়েছেন বাংলাদেশি প্রবাসী মো. মাহফুজুল হক। তার বয়স হয়েছিল ৪৩ বছর। তিন ...
স্টাফ রিপোর্টার: চলতি বছর সমুদ্রপথে ইতালিতে পৌঁছানো অভিবাসীর সংখ্যা গত দুই বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমলেও, এরমধ্যেও শীর্ষে রয়েছেন বাংলাদেশিরা। ভূমধ্যসাগরের কেন্দ্রীয় রুট দিয়ে লিবিয়া থেকে ইতালিতে ...
ডেস্ক রিপোর্ট: ইতালির রাজধানী রোমে এক বাংলাদেশি পরিবারের তিন সদস্যকে নৃশংসভাবে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার, ২৬ জুন রাত আনুমানিক ৯টার দিকে রোমের পশ্চিমাঞ্চলের কাসালোত্তি এলাকার ভি ...
স্টাফ রিপোর্টার: মধ্যপ্রাচ্যের দেশ কাতারে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি প্রবাসী শ্রমিকসহ মোট ছয়জন নিহত হয়েছেন। রোববার ২১ জুন স্থানীয় সময় সকাল ৬টার দিকে আল শাহানিয়া এলাকার দোহা-দুখান মহাসড়কে এই ম ...
সব মন্তব্য
No Comments