সিলেট অফিস: থিয়েটার একটি প্রাচীন শিল্প তবে এটা আধুনিক জীবনের সকল সমস্য-সংকটকে ধারণ করতে সক্ষম। থিয়েটারের ভাষা আন্তর্জাতিক। এটা জাতি-ধর্ম , মানচিত্র ও সময়-নিরপেক্ষভাবে দর্শকের হৃদয়কে ছুঁয়ে যেতে পারে। তাই আধুনিককালেও থিয়েটারের প্রয়োজন ও গ্রহণযোগ্যতা অপরিসীম।
আজ ২৭ মার্চ ২০২৬ খ্রি. বিশ্ব নাট্য দিবস উপলক্ষে খোয়াই থিয়েটার আয়োজিত ‘থিয়েটার আড্ডা’য় উপস্থিত বক্তারা একথা বলেন।
থিয়েটারের সভাপতি তোফাজ্জল সোহেল এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুকান্ত গোপ এর পরিচালনায় অনুষ্ঠিত এই থিয়েটার আড্ডা, গান ও আলোচনা সভার শুরুতে মফিদুল হক বিশ্ব নাট্য দিবস ২০২৬ উপলক্ষে বাংলাদেশ থেকে প্রেরিত বাণী পাঠ করেন থিয়েটারের যুগ্ম সম্পাদক মো: মুক্তাদির হোসেন এবং উইলিয়াম ডেফু যুক্তরাষ্ট্র থেকে প্রেরিত আন্তর্জাতিক বাণী পাঠ করেন সভাপতি তোফাজ্জল সোহেল। এরপর সভায় বক্তব্য রাখেন সহ সভাপতি সিদ্দিকী হারুন, সহ সভাপতি সাইফুর রহমান চৌধুরী পাপলু ,যুগ্ম সম্পাদক মুক্তাদির হোসেন , অর্থ সম্পাদক মো.আব্দুল হামিদ,প্রচার ও প্রকাশনা সম্পাদক হ্যাপী ভৌমিক ,ইন্জিনিয়ার আশরাফুল আলম সুহেল ,নাট্যকর্মী তাওহীদ বিন আজাদ ,রেদোয়ান, আরিফ ,শুভ ,হাসান মাহমুদ প্রমুখ। সভা শেষে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে আত্মত্যাগকারী বীরদের আত্মার শান্তি কামনা করা হয়।
স্টাফ রিপোর্টার: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যকে সমাজ থেকে অন্ধকার দূর করার অন্যতম হাতিয়ার হিসেবে উল্লেখ করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। তিনি বলেন, রবীন্দ্রনাথ বাংলা সাহিত্যের ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরে বাংলাদেশ নৃত্য শিল্পী সংস্থার বৃহত্তর ফরিদপুর জেলা কমিটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে “জাতীয় নৃত্য উৎসব ২০২৬"। নৃত্য ও সংস্কৃতির বিকাশে এ আয়োজন নতুন প্র ...
অনিক রায়, ফরিদপুর অফিস : ফরিদপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর-এর ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে ফরিদপুর শহরের বাংলাদেশ শিশু একাডেমি অড ...
লুতুব আলি:পঁচিশে বৈশাখ, আজ আকাশে তোমারই মুখ, জোড়াসাঁকোর বাতাসে ভাসে গীতাঞ্জলির সুখ। কলম ধরেছিলে তুমি, জেগেছিল মহাদেশ, একটি মানুষের গানে গেয়েছিল সারা বিশ্বের দেশ।শান্ ...
সব মন্তব্য
No Comments