নিতিশ চন্দ্র বর্মন পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন লাইনের উদ্বোধন করা হয়েছে। উপজেলা পর্যায়ে রংপুর বিভাগে সর্বপ্রথম উদ্বোধনকৃত সেন্ট্রাল অক্সিজেন লাইন চলমান মহামারি করোনা সংকটে উপজেলাবাসীর চিকিৎসা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে। উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডাঃ হুমায়ুন কবিরের সভাপতিত্বে মঙ্গলবার (২৭ জুলাই) সকালে কমপ্লেক্সের হলরুমে ভার্চুয়ালী উদ্বোধন ঘোষনা করেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মজাহারুল হক প্রধান। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (ভার্চুয়ালী) পঞ্চগড়ের জেলা প্রশাসক জহুরুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরোও উপস্থিত ছিলেন পঞ্চগড়ের সিভিল সার্জন ফজলুর রহমান, আটোয়ারী উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের সামসুজ্জামান, ভাইস চেয়ারম্যান শাহাজাহান ও রেনু একরাম, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ ইজার উদ্দীন ও উপজেলা প্রকৌশলী জাকিউল আলম সহ স্থানীয় সরকার দলীয় নেতৃবৃন্দগণ। পরে প্রধান অতিথির নির্দেশক্রমে ফিতা কেঁটে এবং ফলক উন্মোচনের মধ্য দিয়ে সেন্ট্রাল অক্সিজেন সঞ্চালন লাইনের উদ্বোধন করা হয়। উল্লেখ্য, স্থানীয় সরকার বিভাগের অর্থায়নে ইউ,জি,ডি,পি প্রকল্পের আওতায় প্রায় পনের লক্ষ টাকা ব্যায়ে সেন্ট্রাল অক্সিজেন লাইন নির্মান করা হয়েছে।
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পুলিশকে নিজেদের স্বার্থে আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন ব্যবহার করতে না পারে। রোববার (১০ মে) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে পুলিশ সপ্তাহ-২০২৬ এর ...
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন আজ পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন:“পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষ্যে আমি বাংলাদেশ পুলিশের সকল সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্ ...
ডেস্ক রিপোর্ট: পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংগড়ব এলাকায় অবস্থান করছে। ১১ মে ২০২৬ তারিখের মধ্যে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংগড়ব এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদ ...
ডেস্ক রিপোর্ট: তুরস্কের কোনিয়া (Konya) শহরে অনুষ্ঠিতব্য 'কোনিয়া ওআইসি ইউথ ক্যাপিটাল ২০২৬' (Konya OIC Youth Capital 2026)-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে এবং দ্বিপাক্ষিক বিভিন্ন বৈঠকে অংশ নিতে আজ সকা ...
সব মন্তব্য
No Comments