মোংলা থেকে মোঃ নূর আলমঃ বঙ্গবন্ধুর দৌহিত্র বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়’র ৩৪তম জন্মবার্ষিকী উপলক্ষে ২৯ জুন মঙ্গলবার মোংলায় উপজেলা ও পৌর আওয়ামীলীগের আয়োজনে দলীয় কার্য্যালয়ে আলোচনা সভা, দোয়া-মোনাজাত ও কেককাটা হয়।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় শেখ সারহান নাসের তন্ময় এমপি’র জন্মদিন উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি সাবেক কাউন্সিলর মোঃ হাবিবুর রহমান। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ ইমাম হোসেন, পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইজারদার বুলবুল আহমেদ, বেসরকারি ভাবে নির্বাচিত মিঠাখালী ইউপি চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক উৎপল মন্ডল, মোংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, বেসরকারি ভাবে নির্বাচিত সুন্দরবন ইউপি চেয়ারম্যান মোঃ ইকরাম হোসেন ইজারদার, বেসরকারি ভাবে নির্বাচিত বুড়িরডাঙ্গা ইউপি চেয়ারম্যান উদয় শংকর বিশ্বাস, উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ আবুল হোসেন, বিশিষ্ট শিল্পপতি মোঃ আব্দুল জলিল, মহিলা আওয়ামী যুবলীগের সভানেত্রী মানবাধিকার কর্মী সুমীলীলা, কৃষকলীগের সদস্য সচিব বিনয় কৃষ্ণ মন্ডল প্রমূখ। আলোচনা সভায় বক্তারা তরুন প্রজন্মের আইকন শেখ সারহান নাসের তন্ময় এমপি’র নেতৃত্বে তৃণমূলে আওয়ামীলীগের শক্তিশালী সংগঠন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। আলোচনা সভা শেষে দোয়া-মোনাজাত এবং সবশেষে কেককাটা হয়। উল্লেখ্য বঙ্গবন্ধুর দৌহিত্র শেখ সারহান নাসের তন্ময় এমপি ১৯৮৭ সালের ২৯ জুন জন্মগ্রহণ করেন। তার পিতার নাম শেখ হেলাল উদ্দিন এমপি, মাতার নাম শেখ রুপা চৌধুরী। শেখ তন্ময় এমপি লন্ডন থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে সিঙ্গাপুরে একটি কোম্পানিতে চাকরির মাধ্যমে তিনি কর্মজীবন শুরু করেন। শেখ সারহান নাসের তন্ময় ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন।
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন।আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫ ...
স্টাফ রিপোর্টার: দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল ভূখণ্ডের সঙ্গে স্থায়ীভাবে যুক্ত করতে বড় ধরনের যোগাযোগ অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা করছে সরকার। আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে সড়ক ও সেতু নির্মাণের মাধ্যম ...
বিশেষ প্রতিনিধি, নয়াদিল্লি: ভারতে অনুষ্ঠিতব্য ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ সেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ দেবেন কি না, সে বিষয়ে নতুন কোনো তথ্য নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন ...
ডেস্ক রিপোর্ট: পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আজ জাতিসংঘ সাধারণ পরিষদের (UNGA) ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। আগামী এক বছর তিনি জাতিসংঘের সর্বোচ্চ প্রতিনিধিত্বশীল ও বৈশ্বিক বহুপা ...
সব মন্তব্য
No Comments