স্টাফ রিপোর্টার: নির্বাচনী এলাকা থেকে ফিরে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করলেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভাটি যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলতাফ হোসাইনের সঞ্চালনায় নেতারা নির্বাচনে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন। তারা বলেন, নতুন দল হিসেবে এবি পার্টি জনগণের কাছে পৌঁছে গেছে, এটা এবারের নির্বাচনের অর্জন। রাজনৈতিক মাঠে নানা চড়াই-উতরাই পেরিয়ে এবি পার্টি সামনে অনেক দুর এগিয়ে যাবে বলেও নেতারা আশাবাদ জানান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. ওহাব মিনার। এছাড়াও বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা, আনোয়ার সাদাত টুটুল এবং শাহাদাত উল্লাহ টুটুল।
এছাড়া বিভিন্ন আসনে নানা অনিয়ম, হুমকি ধামকি, জাল ভোট এবং ঈগলের কর্মীদের মারধরের ঘটনা তুলে ধরেন এবি পার্টির নেতারা।
জবাবে মজিবুর রহমান মঞ্জু বলেন, নতুন দল হিসেবে এবি পার্টির অর্জন কম নয়। ১১ দলীয় নির্বাচনী ঐক্যের নির্বাচনী অভিজ্ঞতাও তুলে ধরেন তিনি। তিনি বলেন, যারা নির্বাচিত হয়েছে তাদের অবশ্যই সুশাসন নিশ্চিত করতে হবে। এবি পার্টি অধিকার ভিত্তিক রাজনীতি এবং রাষ্ট্র মেরামতের চেষ্টা অব্যাহত রাখবে। নির্বাচনে নাওয়া খাওয়া ভুলে ১১ দলের পক্ষে কাজ করায় নেতাকর্মীদের ধন্যবাদ জানান।
অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম এফসিএ, শ্যাডো অ্যাফেয়ার্স বিষয়ক সম্পাদক ব্যারিস্টার আব্বাস নোমান খান, সাংগঠনিক সম্পাদক (বরিশাল) গাজী নাসির, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুল হালিম খোকন, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সেলিম খান,শ্রম বিষয়কে সম্পাদক শাহ্ মোঃ আব্দুর রহমান, স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক কেফায়েত হোসাইন তানভীর,যুব পার্টির সদস্য সচিব হাদীউজ্জামান খোকন, গণপরিবহন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমান, সমাজ কল্যাণ সম্পাদজ মোঃ আবু হেলাল, ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব বারকাজ নাসির আহমদ, স্বেচ্ছাসেবক পার্টির সদস্য সচিব তোফাজ্জল হোসেন রমিজ,জামাল উদ্দিন (সমন্বয়ক, শ্রমিক পার্টি) সহ সাংগঠনিক সম্পাদক শাহজাহান বেপারী ,শিক্ষা বিষয়ক সহ সম্পাদক অধ্যাপক ফয়সাল মুনির, বুরহান ফয়সাল, মুফতি লুৎফর রহমান, এবং সুমাইয়া শারমিন ফারহানা সহ কেন্দ্রীয় ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় নেতৃবৃন্দ বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দলের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং দেশব্যাপী সাংগঠনিক তৎপরতা আরও জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেন।
রংপুর অফিস: গণভোটের গণরায় বাস্তবায়ন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, সীমান্ত হত্যা ও পুশ-ইন বন্ধ এবং জনদুর্ভোগ নিরসনের দাবিতে রংপুরে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে রংপুর ...
স্টাফ রিপোর্টার: সদ্য প্রয়াত জাসদের প্রতিষ্ঠাকালীন নেতা, স্বাধীনতা সংগ্রামী ও বীর মুক্তিযোদ্ধা, সাবেক এমপি জননেতা মোশাররফ হোসেনের শোকসভা আজ শনিবার বিকাল ৪টায় নগরীর শহীদ কর্নেল তাহের মিলনায়তনে অনুষ্ঠি ...
স্টাফ রিপোর্টার: শোষন ও লুটপাট করে যারা পালিয়ে যায় দেশের সেসব শত্রুদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। ‘জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপ ...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সরোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছেন হাই কোর্ট। বৃহস্পতিবার (৯ জুলাই) বিচারপতি ফাহমিদা কাদের ও ব ...
সব মন্তব্য
No Comments