প্রবাসী ডেস্ক: নরওয়ের ভোলদা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদে প্রথমবারের মতো সদস্য নির্বাচিত হয়েছেন এক বাংলাদেশী শিক্ষার্থী রাকিন আবসার অর্নব। বিশ্ববিদ্যালয়টির মিডিয়া অ্যান্ড জার্নালিজম বিভাগে মাস্টার্সের শিক্ষার্থী তিনি। গত সেপ্টেম্বরের শেষদিকে ছাত্রসংসদটির নির্বাচন অনুষ্ঠিত হয়।
জানা গেছে, গত ৩০ বছর ধরে ছাত্র সংসদের নির্বাচন হচ্ছে ভোলদা বিশ্ববিদ্যালয়ে। প্রতিবছরই সেপ্টেম্বরে অনুষ্ঠিত হয় এ নির্বাচন। প্রায় সাড়ে চার হাজার শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করে একবছরের জন্য তাদের প্রতিনিধিদের নির্বাচিত করেন।
শুরু থেকে এখন পর্যন্ত এই ছাত্র সংসদটিতে বিদেশি শিক্ষার্থীরা খুবই কম নির্বাচিত হয়েছেন। এর আগে ভারত ও ভিয়েতনামের শিক্ষার্থী নির্বাচিত হলেও কোনো বাংলাদেশি হিসেবে নির্বাচিত হওয়ার ঘটনা এটাই প্রথম।
ভোলদা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদে ২২ জন প্রতিনিধি নির্বাচিত হন। এর মধ্যে ১১ জন থাকেন মূল সদস্য এবং ১১ জন সহযোগী সদস্য। প্রতিটি বিভাগ থেকে চারজন সদস্য নির্বাচিত হন। এর মধ্যে দুই জন মূল সদস্য, আর দুই জন সহযোগী। মিডিয়া অ্যান্ড জার্নালিজম বিভাগ থেকে ভোটের ভিত্তিতে অর্নব সহযোগী সদস্য নির্বাচিত হয়েছেন।
বাংলাদেশে থাকতে অর্নব বামপন্থী ছাত্র সংগঠন ছাত্র মৈত্রীর সঙ্গে যুক্ত ছিলেন। তিনি বলেন, এখানে নির্বাচিত হয়ে আমি ভীষণ আনন্দিত। সদস্য হওয়ার পর জেনেছি এর কোনো বাংলাদেশি এই ছাত্র সংসদে নির্বাচিত হয়নি। আশা করি আমি দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে পারবো।
প্রসঙ্গত, ভোলদা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের স্লোগান, বাই দ্য স্টুডেন্ট, ফর দ্য স্টুডেন্ট। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে ছাত্রদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা, শিক্ষার্থীদের অর্থনৈতিক অবস্থা, তাদের জীবনযাত্রার মান, বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ছাত্রকল্যাণ, যাতায়াত সুবিধা নিয়ে কাজ করে এই সংসদ।
ডেস্ক রিপোর্ট: ইতালির মেস্ত্রেতে জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের প্রবাসী কর্মীদের বিরুদ্ধে। ৮৩তম ভেনিস আন্তর্ ...
ডেস্ক রিপোর্ট: বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী বাংলাদেশিদের জন্য নতুন সতর্কবার্তা দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশি পর্যটকদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা বা এমইভি সুবিধা সীমিত করেছে মালয়েশিয়া। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়া ও আফ্রিকার ৩১টি দেশের নাগরিকরা এই সুবিধার সাধারণ আওতার বাইরে পড়েছেন। ফল ...
প্রবাসী ডেস্ক: আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে দুই লাখ কর্মী নেওয়ার খবরটি ভুয়া ও ভিত্তিহীন বলে জানিয়েছে মালয়েশিয়া সরকার। মালয়েশিয়ার সরকারি মুখপাত্র ও যোগাযোগমন্ত্রী ফাহমি ফাজিল বুধবার মন্ত্রিসভার ...
সব মন্তব্য
No Comments