ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার দপ্তরের প্রশাসন-৩ শাখায় অফিস সহায়ক হিসাবে কর্মরত আলেয়া বেগম দীর্ঘদিন যাবৎ দুরারোগ্য ব্যাধি ব্লাড ক্যান্সারে আক্রান্ত। তার সুষ্ঠু ও উন্নত চিকিৎসার জন্য (বোন ম্যারো ট্রান্সফারের জন্য) প্রায় ৩০ (ত্রিশ) লক্ষ টাকা প্রয়োজন। এতো টাকা তার পক্ষে যোগাড় করা সম্ভব না।
আলেয়া বেগমের স্বামী ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন কর্মকর্তা ছিলেন। তিনি কর্মরত অবস্থায় মৃত্যুবরণ করেন। তাদের তিন সন্তান লেখাপড়া করে। চিকিৎসা ব্যয় নির্বাহের জন্য ইতোমধ্যে তার ব্যাপক অর্থ খরচ হয়েছে। বর্তমানে পুরো পরিবার আলেয়া বেগমের ওপর নির্ভরশীল এবং তিনি মানবেতর জীবন-যাপন করছেন।
আলেয়া বেগম তার বোন ম্যারো ট্রান্সফারের জন্য দেশের বিত্তবান ও দানশীল মানুষের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। আলেয়া বেগমের পার্সোনাল বিকাশ নাম্বার: ০১৮৭৭৭১৯৯৮৮ এবং তার হিসাব নম্বর: ৪৪০৫৭৩৪২৪১৬৫২, সোনালী ব্যাংক লিমিটেড, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস শাখা।
স্টাফ রিপোর্টার: ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত প্রায় ৬ বছর ১০ মাসে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে বলে জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন। রোববার (৮ ...
স্টাফ রিপোর্টার: জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ, ভুটান ও নেপালের (বিবিএন) মধ্যে আঞ্চলিক ঐক্য জোরদার এবং স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পরও অভিযোজন অর্থায়ন অব্যাহত রাখার আহ্বান জানিয় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : তুলির আঁচড়ে ফুটিয়ে তোলা হয়েছে প্রয়াত স্বজনের মুখচ্ছবি। কেউ পরিষ্কার করেছেন সমাধি, কেউ ব্যস্ত ছিলেন মঠ ধোয়া-মোছায়। কোথাও নতুন রঙের প্রলেপ, আবার কোথাও ফুল দিয়ে সাজানো হয়েছে সম ...
স্টাফ রিপোর্টার: আজ শনিবার ঐতিহাসিক ৭ নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। ১৯৭৫ সালের এই দিনে সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ মোড় এসেছিল বলে ইতিহাসে লিপিবদ্ধ রয ...
সব মন্তব্য
No Comments