ডেস্ক রিপোর্ট: ফিফা মহিলা বিশ্বকাপ উৎসবমুখর পরিবেশে উদ্বোধন হয়েছে। আজ বৃহস্পতিবার (২০ জুলাই) আয়োজক দেশ নিউজিল্যান্ডের ইতিহাসের সবচেয়ে বেশি প্রায় ৫০ হাজার দর্শক উস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে।উদ্বোধনী দিনে প্রথম ম্যাচে নিউজিল্যান্ড ও নরওয়ে মুখোমুখি হয়।এ খেলায় ১-০ গোলে জয় পেয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। প্রথমদিন দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডে হারিয়ে জয় তুলে নেয় আর এক আয়োজক অস্ট্রেলিয়া।
১৯৯১ সালে মহিলা বিশ্বকাপ ফুটবল টুর্ণামেন্টে মোট ১২টি দল অংশ নিয়েছিল। ক্রমে দলের সংখ্যা বাড়তে থাকে। এ বছর দলের সংখ্যা ৩২। যা ফিফার পুরুষ বিশ্বকাপ টুর্ণামেন্টের দলের সমান।
২০১৫ সালে কানাডায় এ টুর্ণামেন্টে ১৩ লাখ দর্শক সমবেত হয়েছিল। চলতি বছর এ পর্যন্ত প্রায় ১৪ লাখ টিকিট বিক্রি হয়েছে।
সিলেট অফিস: ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরিকে দুর্দান্ত ডাবল সেঞ্চুরিতে রূপ দিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে বাংলাদেশকে শক্ত অবস্থানে নিয়ে গেছেন তাওহিদ হৃদয়। তাঁর রেকর্ডগড়া ইনিংসে ভর ...
স্টাফ রিপোর্টার: সাফ চ্যাম্পিয়নশিপে শুভ সূচনা করেছে বাংলাদেশ। ‘এ’ গ্রুপের প্রথম ম্যাচে ভুটানকে ১-০ গোলে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। বদলি হিসেবে মাঠে নেমে ম্যাচের ৬৯ মিনিটে জয়সূচক গোলটি করেন ম ...
ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন পর্তুগালের কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদো। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বার্তায় নিজের সিদ্ধান্তের কথা জানান ৪১ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের নতুন ২৯ সদস্যের অ্যাডহক কমিটির সভাপতি করা হয়েছে জাতীয় সংসদ সদস্য ইশরাক হোসেনকে। কমিটির সাধারণ সম্পাদক হয়েছেন মাহফুজ হাসান। জাতীয় ক্রীড়া পরিষদ গঠিত ...
সব মন্তব্য
No Comments