স্টাফ রিপোটার: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আজ ২৫ অক্টোবর সোমবার সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া কনফারেন্স হলে ‘সাম্প্রতিক সাম্প্রদায়িক সন্ত্রাস: রাষ্ট্র ও রজনৈতিক দলের ভূমিকা’ শীর্ষক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়। এ গোলটেবিল আলোচনায় সভাপতিত্ব করেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি এবং মূল প্রবন্ধ উত্থাপন করেন দলের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি। গোলটেবিল আলোচনায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ সভাপতিমণ্ডলির সদস্য বেগম মতিয়া চৌধুরী এমপি, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য জাহাঙ্গীর কবীর নানক এমপি, তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভাণ্ডারি এমপি, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদত হোসেন, ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য অধ্যাপক ড. সুশান্ত দাশ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রখ্যাত অনুপ্রাণ বিজ্ঞানী অধ্যাপক ড. আনোয়ার হোসেন, হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি সাবেক রাষ্ট্রদূত অধ্যাপক ড. নিমচন্দ্র ভৌমিক, হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের সহ-সভাপতি এড. কাজল দেবনাথ।
স্টাফ রিপোর্টার: গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে ফের শ্রমিক বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। খবর পেয়ে পুলিশ ও বিজিবির সদস্যরা সাউন্ড গ্রেনেড, টিয়ারগ্যাস ছুড়ে এবং লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ কর ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর পল্লবী ও রূপনগর এলাকায় মাদক, চাঁদাবাজি ও দখলদারত্বের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, দলের নাম কিংবা তাঁ ...
স্টাফ রিপোর্টার: ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহী-অভ্যুত্থানের ঐতিহাসিক ঘটনার স্মরণে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আজ ৭ নভেম্বর শনিবার বিকাল ৪ টায় জিপিও'র সামনে শহীদ কর্নেল তাহের ...
ময়মনসিংহ অফিস: ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি ...
সব মন্তব্য
No Comments