কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: কুয়াকাটার সকতে আবারো ভেসে এসেছে ৫ ফুট দর্ঘ্যরে একটি শুশক প্রজাতির মৃত ডলফিন। বৃহস্পতিবার সকাল নয়টায় সকতের তেত্রিশকানি পয়েন্টে এটিকে ভেসে আসতে দেখে স্থানীয়রা। ডলফিনটির শরীরের উপরিভাগের চামড়া অনেকটা উঠে গেছে। মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তবে এটি জেলেদের জালে আঘাত পেয়ে মৃত্যু হতে পারে বলে এমন ধারনা করা করেছেন কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্যরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগে সকতে গত ১৬ সেপ্টেম্বর একটিসহ এবছর মোট ১৯ টি মৃত ডলফিন ভেসে আসে।
পটুয়াখালী বন বিভাগের সহকারী বন সংরক্ষক মো.তারিকুল ইসলাম জানান, ঘটনাস্থলে বিট কর্মকর্তাকে পাঠানো হয়েছে। নমুনা সংগ্রহ শেষে এটিকে মাটি চাপা দেয়া হবে।
স্টাফ রিপোর্টার: গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত কাজে সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান। তিনি বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর ধানমন্ডি ও মহাখালীতে পৃথক দুটি ভবনে লাগা আগুন ফায়ার সার্ভিসের তৎপরতায় নিয়ন্ত্রণে এসেছে। দুটি ঘটনাতেই হতাহতের খবর পাওয়া যায়নি।ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদ ...
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় শূন্য হওয়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তারিখ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। আগামী ২৯ অক্টোবর এই আসনে ভোটগ্রহণ হবে বলে আজ বৃহস্পতিবার তফসিল ঘোষণা করা হয়েছে ...
স্টাফ রিপার্টার: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যে ...
সব মন্তব্য
No Comments