মো.পাভেল ইসলাম মিমুল রাজশাহী অফিস: রাজশাহীতে ৯ শিশু আসামিকে বিভিন্ন অপরাধে ৮টি মামলায় সাজা না দিয়ে ১০টি শর্তে বিকল্প পন্থায় সংশোধনের আদেশ দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-২।
মঙ্গলবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-২ এর বিচারক মুহা. হাসানুজ্জামান এই আদেশ দেন।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালতের পিপি শামসুন নাহার মুক্তি এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ৯ শিশুর মধ্যে একজন চোলায় মদ সেবন ছাড়া সবারই বিভিন্ন লঘুদণ্ডের মামলা ছিল। তাদের বিরুদ্ধে বিভিন্ন সময় মারামারি ও গণ্ডগোলের মামলা করা হয়। ওই শিশুদের সবারই এটি প্রথম মামলা। বিষয়টি সমাজসেবা প্রবেশনারি অফিসারকে মনিটরিং করতে বলা হয়েছে।
তিনি আরও বলেন, বিকল্প পন্থায় তাদের সংশোধনের সুযোগ দিয়েছেন আদালত। তাদের মানসিক পরিবর্তনের কারণেই এমন রায় দিয়েছেন আদলত।
রাজশাহী সমাজসেবা প্রবেশনারী অফিসার আতিকুর রহমান বলেন, আদালত এটি একটি ভালো আদেশ দিয়েছেন। আদালত আমাদের ওই শিশুদের অপরাধের ধরন দেখে ভালো কাজ কী কী করবে সেটি ঠিক করতে বলেছেন। আদালতের নির্দেশে আমরা এখন তাদের মনিটরিং করবো ও তাদের ভালো কাজগুলো ঠিক করে দেবো। প্রতি দুই মাস পরপর আমরা আদালতে প্রতিবেদন পাঠাবো। ৬ মাস শেষ হলে তারা যদি নতুন করে কোনো অপরাধে না জড়িয়ে পড়ে তাহলে আমরা সেই প্রতিবেদন পাঠাবো। প্রতিবেদন পাওয়ার পরই তাদেরকে আদালত মুক্তি দেবেন।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে আয়োজিত কনসার্ট বন্ধের দাবি জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৩ সেন্টিমিটার পানি বেড়েছে। বর্তমানে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ৭৫ সেন্টিমিটার ...
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
সব মন্তব্য
No Comments