গত ২৪ ঘণ্টায় হামে মৃত্যু ২, মোট মৃত্যু ১,২৮৪

প্রকাশ : 09 Nov 2026
গত ২৪ ঘণ্টায় হামে মৃত্যু ২, মোট মৃত্যু ১,২৮৪

স্টাফ রিপোটার: দেশে হামে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে মোট ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ ২০২৬ থেকে ১০ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত হামে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে মোট মৃত্যু দাঁড়িয়েছে ১ হাজার ২৮৪ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, ৯ নভেম্বর সকাল ৮টা থেকে ১০ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত এই হিসাব পাওয়া গেছে।


গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীতে মৃত্যু হয়েছে ২ জনের। এর মধ্যে ঢাকায় ১ জন এবং চট্টগ্রামে ১ জন। একই সময়ে নিশ্চিত হাম রোগীতে কোনো মৃত্যু হয়নি। ফলে গত ২৪ ঘণ্টায় মোট মৃত্যু ২ জন।


এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগীতে মোট মৃত্যু হয়েছে ১ হাজার ১৭৯ জনের। আর নিশ্চিত হাম রোগীতে মোট মৃত্যু হয়েছে ১০৫ জনের। দুই ধরনের মৃত্যু মিলিয়ে এ পর্যন্ত মোট মৃত্যু ১ হাজার ২৮৪ জন।


গত ২৪ ঘণ্টায় নতুন করে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৩৫৯ জন। এ নিয়ে ১৫ মার্চ ২০২৬ থেকে এ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪০ হাজার ১৯৯ জনে।


একই সময়ে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ৮১ জন। এ নিয়ে এ পর্যন্ত মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ৫২৩ জনে।


এ ছাড়া ১৫ মার্চ ২০২৬ থেকে এ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগী ভর্তির সংখ্যা ২ লাখ ১৪ হাজার ২৫১ জন। এর মধ্যে হাসপাতাল থেকে এ পর্যন্ত মোট ছাড়পত্র পেয়েছেন ২ লাখ ৫ হাজার ৩৮৩ জন রোগী।


সম্পর্কিত খবর

;